হাদিস · 66273

মানুষের ভয় যেন তোমাদের কাউকে সত্য কথা বলতে বাধা না দেয়, যদি সে তা দেখে অথবা জানে।

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لَا يَمْنَعَنَّ رَجُلًا مِنْكُمْ مَخَافَةُ النَّاسِ أَنْ يَتَكَلَّمَ بِالْحَقِّ إِذَا رَآهُ أَوْ عَلِمَهُ».

আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন:

"মানুষের ভয় যেন তোমাদের কাউকে সত্য কথা বলতে বাধা না দেয়, যদি সে তা দেখে অথবা জানে।"

সহিহ সূত্র: তিরমিযি, ইবনু মাজাহ ও আহমাদ · رواه الترمذي وابن ماجه وأحمد

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের উদ্দেশ্যে একটি খুতবা দিয়েছিলেন এবং তিনি যে বিষয়গুলির আদেশ দিয়েছিলেন তার মধ্যে ছিল যে, মানুষের ভয় ও ভীতি এবং তাদের ক্ষমতার দাপট যেন কোনও মুসলিমকে সত্য কথা বলা থেকে বিরত না রাখে বা যদি সে সত্য দেখে বা জানে।

হাদিসের শিক্ষা

  • সত্য প্রকাশ করা এবং মানুষের ভয়ে তা গোপন না করার প্রতি আহ্বান জানানো।
  • সত্য কথা বলার অর্থ এই নয় যে, তার কথা বলার সময় আদব , হিকমত এবং ভালো আদর্শ মেনে না চলা।
  • মন্দকে প্রতিবাদ করা এবং আল্লাহর অধিকারকে মানুষের স্বার্থের উপর অগ্রাধিকার দেওয়া যা তার সাথে সাংঘর্ষিক ওয়াজিব।

সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করার হুকুম

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Türkçe · Bahasa Indonesia · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়