হাদিস · 6460
যখন ব্যক্তি তার পরিবারের জন্য সাওয়াবের উদ্দেশ্যে খরচ করে, তবে তা তার জন্যে সদাকা।
عن أبي مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «إِذَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ يَحْتَسِبُهَا فَهُوَ لَهُ صَدَقَةٌ».
আবূ মাস‘ঊদ রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যখন ব্যক্তি তার পরিবারের জন্য সাওয়াবের উদ্দেশ্যে খরচ করে, তবে তা তার জন্যে সদাকা।”
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন, যখন কোন ব্যক্তি তার পরিবারের জন্য প্রয়োজনীয় খরচ করে, যেমন: তার স্ত্রী, সন্তান, পিতামাতা ও অন্যান্য আত্মীয়, আর এর দ্বারা সে মহান আল্লাহর সন্তুষ্টি ও তাঁর কাছে সাওয়াবের আশা করে, তবে তা তার জন্যে সদাকা হিসেবে গণ্য হবে।
হাদিসের শিক্ষা
- পরিবারের জন্য ব্যয় করলে এর দ্বারা পুরষ্কার ও সাওয়াব অর্জিত হয়।
- মুমিন যেন তার আমল দ্বারা আল্লাহর সন্তুষ্টি এবং তাঁর নিকট যে সাওয়াব ও বিনিময় রয়েছে তা তালাশ করে।
- প্রত্যেক আমলের ক্ষেত্রে সঠিক নিয়াত উপস্থিত রাখা উচিত। অনুরূপ পরিবারের জন্য ব্যয় করার ক্ষেত্রেও ।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন