হাদিস · 5375

যে লোক অন্য কারো ক্ষতিসাধন করে, আল্লাহ তা‘আলা তা দিয়েই তার ক্ষতিসাধন করেন। যে লোক অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তা’আলা তাকে কষ্টের মধ্যে ফেলেন।

عن أبي صِرْمة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «مَنْ ضَارَّ ضَارَّ اللهُ بِهِ، وَمَنْ شَاقَّ شَقَّ اللهُ عَلَيْهِ».

আবূ সিরমাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“যে লোক অন্য কারো ক্ষতিসাধন করে, আল্লাহ তা‘আলা তা দিয়েই তার ক্ষতিসাধন করেন। যে লোক অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তা’আলা তাকে কষ্টের মধ্যে ফেলেন।”

হাসান সূত্র: আবু দাউদ, তিরমিযি, ইবনু মাজাহ ও আহমাদ · رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন,মুসলিমকে ক্ষতি করা বা কোন বিষয়ে তাকে কোন কষ্টে ফেলা; হোক তা তার নিজের বা তার সম্পদের বা পরিবারের ব্যাপারে। আর যে ব্যক্তি এমন করে, আল্লাহ তা‘আলা তার সমজাতীয় কাজের কারণে তাকে সমজাতীয় শাস্তি প্রদান করেন।

হাদিসের শিক্ষা

  • মুসলিমের ক্ষতি করা ও তাকে কষ্টে ফেলা হারাম।
  • আল্লাহ তাঁর বান্দাহর জন্য প্রতিশোধ গ্রহণ করেন।

বন্ধুত্ব ও বৈরিতা সংক্রান্ত বিধানাবলী

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়