হাদিস · 5351
প্রকৃত বীর সে নয়, যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়; বরং সেই প্রকৃত বাহাদুর, যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ، إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ».
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“প্রকৃত বীর সে নয়, যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়; বরং সেই প্রকৃত বাহাদুর, যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম “
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেনযে, প্রকৃত শক্তি শারীরিক শক্তি নয় অথবা শক্তিশালী কাউকে কুস্তিতে হারিয়ে দেয়া নয়; বরং সেই প্রকৃত শক্তিশালী যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। কেননা এতে তার নিজের শক্তির প্রমাণ মিলে এবং শয়তানের উপর সে বিজয়ী হয়।
হাদিসের শিক্ষা
- ক্রোধের সময় ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের ফযিলত বর্ণিত হয়েছে। এটি ভালো কাজের অন্তর্ভুক্ত, যে ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে।
- ক্রোধের সময় আত্ম নিয়ন্ত্রণ করা জিহাদের ময়দানে শত্রুর মোকাবিলা করার চেয়েও কঠিন।
- ইসলাম জাহেলি যুগের পেশি শক্তিকে উত্তম চরিত্রে পরিবর্তন করেছে। সুতরাং সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হলো সে, যে নিজের লাগাম নিয়ন্ত্রণে রাখতে সক্ষম।
- ক্রোধ থেকে বিরত থাকা। কেননা ক্রোধের কারণে ব্যক্তির ও সমাজের জন্য নানাবিধ ক্ষতি সংঘটিত হয়।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন