হাদিস · 5336

হে আবু যার, যখন তুমি ঝোল রান্না করবে, তখন পানি বাড়িয়ে দাও এবং তোমার প্রতিবেশীদের হক রক্ষা কর।

عَنْ أَبِي ذَرٍّ رَضيَ اللهُ عنهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا ذَرٍّ إِذَا طَبَخْتَ مَرَقَةً فَأَكْثِرْ مَاءَهَا، وَتَعَاهَدْ جِيرَانَكَ».

আবূ যর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

"হে আবু যার, যখন তুমি ঝোল রান্না করবে, তখন পানি বাড়িয়ে দাও এবং তোমার প্রতিবেশীদের হক রক্ষা কর।"

সহিহ সূত্র: মুসলিম · رواه مسلم

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ যর রাদিয়াল্লাহু আনহুকে উদ্ভুদ্ধ করেছেন যে, হে আবূ যর, যখন ঝোল রান্না করবে, তখন পানি ও ঝোলের পরিমাণ বাড়িয়ে দিবে এবং প্রতিবেশীদের অবস্থা পর্যবেক্ষণ করবে এবং তাদের খোঁজ-খবর নিবে।

হাদিসের শিক্ষা

  • প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করতে উৎসাহিত করা।
  • প্রতিবেশীদের মধ্যে উপহার বিনিময় মুস্তাহাব; কারণ এতে ভালোবাসা তৈরি হয় এবং স্নেহ বৃদ্ধি পায় এবং উপহারের এই আদান-প্রদান নিশ্চিত হয় যদি খাবারে সুগন্ধ থাকে এবং প্রতিবেশীর চাহিদা সম্পর্কে জানা থাকে।
  • মানুষকে ভালো কাজ করতে উৎসাহিত করা, এমনকি যদি তা ছোটও হয় এবং মুসলিমদের আনন্দ দেওয়া।

সন্ধি ও প্রতিবেশীর বিধানাবলী

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়