হাদিস · 10945
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত আদায় করেছি। তিনি ডান দিকে সালাম ফিরানোর সময় বলতেন ’’আসসালামু ’আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’’ এবং বাঁ দিকে সালাম…
ওয়ায়েল ইবন হুজর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন:
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত আদায় করেছি। তিনি ডান দিকে সালাম ফিরানোর সময় বলতেন ’’আসসালামু ’আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’’ এবং বাঁ দিকে সালাম ফিরানোর সময় বলতেন ’’আসসালামু ’আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’’।
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম যদি তাঁর সালাত ছেড়ে দিতে চাইতেন, তখন তিনি তাঁর ডান ও বামে সালাম বলতেন, ডান দিকে মুখ ঘুরিয়ে বলতেন: (السلام عليكم ورحمة الله وبركاته) এবং তিনি তার বাম দিকে সালাম ফিরাতেন, তার বাম দিকে মুখ ঘুরিয়ে বলতেন: (السلام عليكم ورحمة الله وبركاته)
হাদিসের শিক্ষা
- সালাতের দুটি সালামের বৈধতা এবং তা দীনের রোকনগুলোর শামিল।
- সালামের শেষাংশ (وبركاته) কখনো কখনো বৃদ্ধি করা মুস্তাহাব; কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তা করতেন না।
- সালাতের সময় দুটি সালাম বলা একটি ওয়াজিব রোকন, তবে সেগুলি উচ্চারণের সময় চেহারা ঘুরানো মুস্তাহাব।
- (السلام عليكم ورحمة الله) কথাটি ঘারের মোড় নেওয়ার সময় হওয়া উচিত এর আগে বা পরে নয়।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন