হাদিস · 8906

তোমরা মাথা মুণ্ডন করলে পুরোপুরি মুণ্ডন করবে অথবা পুরোপুরি ছেড়ে দিবে।

عن ابن عمر رضي الله عنهما قال: رأى رسول الله صلى الله عليه وسلم صبيًّا قد حُلِق بعض شعر رأسه وترك بعضه، فنهاهم عن ذلك، وقال: «احلقوه كله، أو اتركوه كله».

ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালকের মাথার কিছু অংশের চুল কামানো ও কিছু অংশের চুল না কামানো দেখে তাদেরকে এরূপ করতে নিষেধ করলেন। তিনি বললেন, ”তোমরা মাথা মুণ্ডন করলে পুরোপুরি মুণ্ডন করবে, না হয় পুরোপুরি ছেড়ে দিবে।”

সহিহ সূত্র: আবু দাউদ ও নাসায়ি · رواه أبو داود والنسائي في الكبرى

ব্যাখ্যা

হাদীসের অর্থ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালকের মাথার কিছু অংশের চুল কামানো ও কিছু অংশের চুল না কামানো দেখে তাদেরকে দ্বিতীয়বার এরূপ করতে নিষেধ করলেন। তিনি তাদেরকে বললেন, ”তোমরা মাথা মুণ্ডন করলে পুরোপুরি মুণ্ডন করবে, না হয় পুরোপুরি ছেড়ে দিবে।”

পোশাক ও সাজ-সজ্জা

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়