হাদিস · 66232
আনন্দ বিনাশকারীকে বেশি বেশি স্মরণ করো," অর্থাৎ মৃত্যু।
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْثِرُوا ذِكْرَ هَادمِ اللَّذَّاتِ» يَعْنِي الْمَوْتَ.
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"আনন্দ বিনাশকারীকে বেশি বেশি স্মরণ করো," অর্থাৎ মৃত্যু।
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মৃত্যুকে বারবার স্মরণ করার আহ্বান জানিয়েছেন, কারণ মৃত্যু স্মরণ করলে পরকালের কথা মনে পড়ে যায় এবং তার অন্তরে পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য, বিশেষ করে হারাম সুখ-স্বাচ্ছন্দ্যের প্রতি ভালোবাসা ধ্বংস হয়ে যায়।
হাদিসের শিক্ষা
- মৃত্যু দুনিয়ার আনন্দ কেড়ে নেয়, কিন্তু মুমিনের জন্য এটি তাকে আখেরাতের আনন্দ, জান্নাতের আনন্দ এবং সেখানে সে যে মহান কল্যাণ লাভ করবে তার দিকে নিয়ে যায়।
- মৃত্যু এবং তার পরবর্তী ঘটনা স্মরণ করা তাওবা, পাপ থেকে বিরত থাকা এবং পরকালের জন্য প্রস্তুতির কারণ।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Türkçe · Bahasa Indonesia · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন