হাদিস · 65869

মুমীন দোষারোপকারী , অভিশাপ-কারী, নির্লজ্জ ও অশ্লীল-ভাষী হয় না।

عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلاَ اللَّعَّانِ وَلاَ الفَاحِشِ وَلاَ البَذِيءِ».

আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“মুমীন দোষারোপকারী , অভিশাপ-কারী, নির্লজ্জ ও অশ্লীল-ভাষী হয় না।”

সহিহ সূত্র: তিরমিযি · رواه الترمذي

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, একজন পরিপূর্ণ ঈমানের অধিকারী মুমিনের কাজ নয় মানুষকে তাদের বংশ সম্পর্কে দোষারোপ করা, বেশী গালমন্দ ও লা’নত করা এবং এমন কথা ও কাজে অশ্লীল হওয়া নয় যেখানে লজ্জা নেই।

হাদিসের শিক্ষা

  • শরয়ী দলীলসমূহে হারাম কর্ম অথবা ওয়াজিব ত্যাগ করা ছাড়া ঈমানকে নাকচ করা হয় না।
  • অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষণ ও খারাপ আচরণ থেকে রক্ষা করার জন্য উৎসাহিত করা, বিশেষ করে জিহ্বা।
  • আল-সিন্ধি বলেন: الطعّان، واللعّان (অধিক দোষারোপকারী ও অধিক অভিশম্পাতকারী) এর অতিরঞ্জিত রূপটি একটি ইঙ্গিত যে দোষারোপযোগ্য ও অভিশাপযোগ্য ব্যক্তিদের স্বল্প পরিমাণে হেয় ও অভিশাপ করলে ঈমানদার হওয়ার বিশেষণকে ক্ষতিগ্রস্ত করবে না।

প্রশংসিত আচরণসমূহকথা বলা ও চুপ থাকার আদব

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়