হাদিস · 65738
তোমরা সর্বাগ্রে প্রথম কাতার পূর্ণ করবে, তারপর তার পরবর্তী কাতার পূর্ণ করবে। এরপর কোন কাতার অসম্পূর্ণ থাকলে তা যেন শেষ কাতারে হয়”।
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَتِمُّوا الصَّفَّ المُقَدَّمَ، ثُمَّ الَّذِي يَلِيهِ، فَمَا كَانَ مِنْ نَقْصٍ فَلْيَكُنْ فِي الصَّفِّ المُؤَخَّرِ».
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তোমরা সর্বাগ্রে প্রথম কাতার পূর্ণ করবে, তারপর তার পরবর্তী কাতার পূর্ণ করবে। এরপর কোন কাতার অসম্পূর্ণ থাকলে তা যেন শেষ কাতারে হয়”।
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামাতে সালাত আদায়কারী পুরুষদেরকে প্রথমে প্রথম কাতার পূর্ণ করার নির্দেশ দিয়েছেন, এরপর পরবর্তী কাতার পূর্ণ করতে বলেছেন, এভাবেই একে একে কাতারগুলো পূর্ণ করতে হবে। আর যদি কোনো সারিতে ঘাটতি থাকে, তাহলে তা যেন হয় শেষ সারিতে।
হাদিসের শিক্ষা
- কাতার সোজা করার সুন্নাহর বিবরণ।
- সালাত আদায়কারীদের উচিত নয় যে, তারা সামনের কাতারে ঘাটতি রেখে দেবে; বরং যদি কোথাও ঘাটতি থাকে, তাহলে তা যেন হয় সর্বশেষ কাতারে।
জামাতের সালাতের ফযীলত ও এর বিধান
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Türkçe · Bahasa Indonesia · اردو
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন