হাদিস · 65627

তোমরা হজ ও উমরা একটির পর অপরটি করতে থাক। কেননা, এ দু’টি দারিদ্র্য ও গুনাহ দূর করে দেয়, যেমন কামারের হাপর লোহা, সোনা ও রূপার ময়লা দূর করে দেয়। আর মাবরুর হজের প্রতিদান জান্নাত…

عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَابِعُوا بَيْنَ الحَجِّ وَالعُمْرَةِ، فَإِنَّهُمَا يَنْفِيَانِ الفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الكِيرُ خَبَثَ الحَدِيدِ، وَالذَّهَبِ، وَالفِضَّةِ، وَلَيْسَ لِلْحَجَّةِ الْمَبْرُورَةِ ثَوَابٌ إِلاَّ الجَنَّةُ».

আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“তোমরা হজ ও উমরা একটির পর অপরটি করতে থাক। কেননা, এ দু’টি দারিদ্র্য ও গুনাহ দূর করে দেয়, যেমন কামারের হাপর লোহা, সোনা ও রূপার ময়লা দূর করে দেয়। আর মাবরুর হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়”।

সহিহ সূত্র: তিরমিযি, নাসায়ি ও আহমাদ · رواه الترمذي والنسائي وأحمد

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হজ ও ওমরা ঘন ঘন আদায় করার জন্য এবং সামর্থ্য হলে তা বন্ধ না করার জন্য তাগিদ দিয়েছেন, কারণ এগুলো পালন করা দারিদ্র্য, পাপ এবং হৃদয়ের উপর এর প্রভাব দূর করার একটি উপায়, ঠিক যেমন আগুনে ফুঁ দেওয়া লোহা এবং অন্যান্য ধাতুর ময়লা দূর করার একটি উপায় যা এর অংশ নয়।

হাদিসের শিক্ষা

  • পরপর হজ্জ ও ওমরা করার ফযীলত এবং তার প্রতি উৎসাহ প্রদান।
  • পরপর হজ ও ওমরাহ পালন সম্পদ ও পাপ ক্ষমার অন্যতম কারণ।
  • আল-মুবারকফুরি বলেন: “তারা দারিদ্র্যকে দূর করে,” অর্থাৎ তারা উভয় তা দূর করে। এর অর্থ হতে পারে সম্পদ হস্তগত হওয়ার ফলে আপাত দারিদ্র্য দূর হওয়া, অথবা হৃদয়ে প্রাচুর্য হাসিল হওয়ার ফলে অভ্যন্তরীণ দারিদ্র্য দূর হওয়া।

হজ ও উমরার ফযীলত

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Türkçe · Bahasa Indonesia · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়