হাদিস · 65050

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন চল্লিশ বছর, তখন তার উপরে কুরআন অবতীর্ণ হয়

عَنِ ‌ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: أُنْزِلَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ ابْنُ أَرْبَعِينَ، فَمَكَثَ بِمَكَّةَ ثَلَاثَ عَشْرَةَ سَنَةً، ثُمَّ أُمِرَ بِالْهِجْرَةِ، فَهَاجَرَ إِلَى الْمَدِينَةِ، فَمَكَثَ بِهَا عَشْرَ سِنِينَ، ثُمَّ تُوُفِّيَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.

ইবনু ‘আব্বাস রদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন চল্লিশ বছর, তখন তার উপরে কুরআন অবতীর্ণ হয়। তারপরে তিনি মক্কাতে তের বছর অবস্থান করেন, তারপর তাকে হিজরতের আদেশ করা হলে তিনি মদীনাতে হিজরত করেন, সেখানে দশ বছর অবস্থান করেন এবং মৃত্যুবরণ করেন।

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

ইবনু ‘আব্বাস রদিয়াল্লাহু ‘আনহুমা সংবাদ দিচ্ছেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন অহী নাযিল ও তাকে নবী হিসেবে প্রেরণ করা হয়, তখন তার বয়স চল্লিশ বছর। তারপর অহী নাযিলের পর তিনি মক্কাতে তের বছর অবস্থান করেন, তারপরে তাকে মদীনা হিজরতের আদেশ দেওয়া হয় আর তিনি সেখানে দশ বছর বসবাস করেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, তখন তার বয়স ছিল তেষট্টি বছর।

হাদিসের শিক্ষা

  • নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাতের ব্যাপারে সাহাবীদের গুরুত্বারোপের বিষয়টি হাদীসে বর্ণিত হয়েছে।

আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামনবীর জীবনী

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়