হাদিস · 65039

প্রতিটি বিষয় তাকদীর অনুসারেই হয়, এমনকি অপারগতা এবং যোগ্যতা। অথবা (তিনি বলেছেন:) যোগ্যতা এবং অপারগতা।

عَنْ طَاوُسٍ أَنَّهُ قَالَ: أَدْرَكْتُ نَاسًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُونَ كُلُّ شَيْءٍ بِقَدَرٍ، قَالَ: وَسَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رضي الله عنهما يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ شَيْءٍ بِقَدَرٍ، حَتَّى الْعَجْزِ وَالْكَيْسِ، أَوِ الْكَيْسِ وَالْعَجْزِ».

ত্বাঊস (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত, তিনি বলেছেন: আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীর সাক্ষাৎ পেয়েছি, যারা বলতেন: প্রতিটি বস্তু তাকদীর অনুযায়ীই হয়। তিনি আরো বলেছেন: আমি আব্দুল্লাহ ইবনু ‘উমার রদিয়াল্লাহু ‘আনহুমাকে বলতে শুনেছি, তিনি বলেছেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“প্রতিটি বিষয় তাকদীর অনুসারেই হয়, এমনকি অপারগতা এবং যোগ্যতা। অথবা (তিনি বলেছেন:) যোগ্যতা এবং অপারগতা।”

সহিহ সূত্র: মুসলিম · رواه مسلم

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, প্রতিটি জিনিস তাকদীর অনুসারেই ঘটবে। এমনকি অপারগতা (العجز), তা হচ্ছে: পছন্দনীয় কাজ ত্যাগ করা, তা বিলম্বে আদায় করা এবং নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরে আদায় করা, হোক তা দুনিয়াবী অথবা আখিরাতের কোন কাজ। আর যোগ্যতা (الْكَيْسُ) হচ্ছে: দুনিয়া হোক বা আখিরাতের যে কোন কাজে তৎপরাতা ও দক্ষতা। নিশ্চয় আল্লাহ তা‘আলা অপারগতা, যোগ্যতা এবং প্রতিটি বস্তুকে নির্ধারণ করে রেখেছেন, কোন বস্তু শুধুমাত্রে আল্লাহর জ্ঞান ও ইচ্ছা অনুসারেই অস্তিত্বে আসতে পারে।

হাদিসের শিক্ষা

  • হাদীসে সাহাবী রদিয়াল্লাহু ‘আনহুমের তাকদীর বিষয়ে আক্বীদার বর্ণনা করা হয়েছে।
  • তৎপরতা ও অপারগতাসহ প্রতিটি বস্তুই আল্লাহর পূর্ব-নির্ধারণ তথা তাকদীর অনুসারে অর্জিত হবে।
  • সাহাবী রদিয়াল্লাহু ‘আনহুমের রাসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা ও সঠিকতা যাচাই করা বর্ণনা।
  • ভালো-মন্দ যাই হোক তাকদীরের প্রতি পরিপূর্ণ ঈমান রাখা।

তাকদীরের উপর ঈমানতাকদীরের স্তরসমূহ

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়