হাদিস · 6361
মানুষের মাঝে দুটি স্বভাব রয়েছে, যে দুটি তাদের ভেতর একধরনের(ছোট) কুফর বলে গণ্য: বংশের বদনাম করা এবং মৃতের জন্য বিলাপ করা”।
আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“মানুষের মাঝে দুটি স্বভাব রয়েছে, যে দুটি তাদের ভেতর একধরনের(ছোট) কুফর বলে গণ্য: বংশের বদনাম করা এবং মৃতের জন্য বিলাপ করা”।
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মানুষদের ভেতর থাকা জাহিলি চরিত্র ও কাফিরদের দু’টি স্বভাব সম্পর্কে সংবাদ দিচ্ছেন। আর তা হলো:
প্রথমটি: মানুষের বংশে কুৎসা রটনা করা এবং তাদের হেয়ো করা ও তাদের ওপর অহংকার করা।
দ্বিতীয়টি: তাকদীরের ওপর অসন্তুষ্টি প্রকাশ করে মুসিবতের সময় উচ্চ স্বরে আওয়াজ করা, অথবা কঠিন বিপদে কাপড় ছিড়ে ফেলা।
হাদিসের শিক্ষা
- বিনয়াবনতা ও মানুষের ওপর অহংকার না করার প্রতি উদ্বুদ্ধ করা।
- মুসিবতের সময় সবর করা ও গোস্বা না করা ওয়াজিব।
- এসব আমল ছোট কুফর; কুফরের শাখাসমূহ হতে কোনো একটি শাখা কারো ভেতর পাওয়া গেলে সে দ্বীন থেকে বহিস্কারকারী কুফরে লিপ্ত কাফিরে পরিণত হবে না, যে অবধি বড় কুফরিতে লিপ্ত না হবে।
- বংশে কালিমা লেপন করার মত যেসব বিষয় মুসলিমদের মাঝে বিবেদ সৃষ্টি করে সেসব থেকে ইসলাম নিষেধ করেছে।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন