হাদিস · 6180

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল মানুষের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী।

عن أنس بن مالك رضي الله عنه قال: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ خُلُقًا.

আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত:

“রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল মানুষের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী।”

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সকল মানুষের মধ্যে সর্বাধিক উত্তম চরিত্রের অধিকারী। উত্তম কথাবার্তা, কল্যাণকর কাজে জড়িত থাকা, হাস্যোজ্জল বদনে কারো সাথে সাক্ষাৎ, কষ্টদায়ক জিনিস থেকে বিরত থাকা এবং অন্যের বোঝা বহন করাসহ সকল উত্তম চরিত্রে ও ব্যবহারে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অগ্রগামী।

হাদিসের শিক্ষা

  • হাদীসে চরিত্রের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ হওয়ার কথা বলা হয়েছে।
  • নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উত্তম চরিত্রের পূর্ণাঙ্গ আদর্শ।
  • হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র ও আদর্শ অনুকরণের ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে।

চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়