হাদিস · 58090
যে ব্যক্তি তার স্ত্রীর সাথে গুহ্যদ্বারে সঙ্গম করে সে অভিশপ্ত”।
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «مَلْعُون مَنْ أتَى امرأتَه في دُبُرِها».
আবূ হুরাইরা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যে ব্যক্তি তার স্ত্রীর সাথে গুহ্যদ্বারে সঙ্গম করে সে অভিশপ্ত”।
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর গুহ্যদ্বারে স্বামীর সঙ্গম করা মর্মে সতর্ক করছেন; সে অভিশপ্ত ও আল্লাহর রহমত হতে বিতাড়িত এবং তা কবিরা গুনাহসমূহের একটি।
হাদিসের শিক্ষা
- নারীদের পশ্চাৎদ্বারে গমন করা হারাম।
- নারীর গুহ্যদ্বার ব্যতীত তার শরীর উপভোগ করা বৈধ।
- মুসলিম আল্লাহর নির্দেশ মোতাবেক নারীর যৌনাঙ্গ দিয়ে সহবাস করেন; পশ্চাৎদ্বার দিয়ে স্ত্রীগমন করা হলে স্বাভাবিক প্রকৃতির বিকৃতি ঘটে, বংশ পরম্পরা বিনষ্ট হয় এবং তা সুস্থ স্বভাবের রীতি বিরুদ্ধ কাজ ও স্বামী-স্ত্রী উভয়ের ক্ষতির কারণ।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন