হাদিস · 5808

জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে জিজ্ঞেস করল, ‘ইসলামের কোন কাজটি উত্তম?’ তিনি বললেন, “খানা খাওয়াবে এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেবে।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الإِسْلاَمِ خَيْرٌ؟ قَالَ: «تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ».

আব্দুল্লাহ ইবন ‘আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন:

জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে জিজ্ঞেস করল, ‘ইসলামের কোন কাজটি উত্তম?’ তিনি বললেন, “খানা খাওয়াবে এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেবে।”

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল: ইসলামের কোন গুণগুলো সর্বোত্তম? তিনি তখন দুটি গুণের কথা উল্লেখ করলেন:

প্রথমটি হলো: গরিব-দুঃখীদের বেশি বেশি খাবার খাওয়ানো। এর মধ্যে সদকা, হাদিয়া, মেহমানদারি এবং ওয়ালিমা অন্তর্ভুক্ত। দুর্ভিক্ষ ও মূল্যবৃদ্ধির সময় খাবার খাওয়ানোর ফযীলত আরও বেশি গুরুত্বপূর্ণ।

দ্বিতীয়টি হলো: প্রত্যেক মুসলিমকে সালাম দেওয়া, সে পরিচিত হোক বা অপরিচিত হোক।

হাদিসের শিক্ষা

  • সাহাবায়ে কেরাম দুনিয়া ও আখিরাতে উপকার দিবে এসব গুণাবলি জানার জন্য আগ্রহী ছিলেন।
  • সালাম প্রদান ও খাবার খাওয়ানো ইসলামে সর্বোত্তম আমলগুলোর মধ্যে অন্তর্ভুক্ত; কারণ এগুলোর ফজিলত অনেক এবং মানুষের জন্য সব সময় এগুলোর প্রয়োজন রয়েছে।
  • এ দুটি গুণে কথা ও কাজের ইহসান একত্রিত হয়, যা পূর্ণাঙ্গ ইহসান।
  • এই গুণগুলো মুসলিমদের পারস্পরিক আচরণ সম্পর্কিত। আর বান্দার সাথে তার রবের সম্পর্কের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ গুণ রয়েছে।
  • সালাম প্রদান শুধুমাত্র মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ। তাই অমুসলিমদেরকে প্রথমে সালাম দেওয়া যাবেনা।

ফযীলত ও শিষ্ঠাচারসালাম ও অনুমতি প্রার্থনার আদব

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়