হাদিস · 5733
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কখনো সুগন্ধি ফিরিয়ে দিতেন না।
عن أنس بن مالك رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَرُدُّ الطِّيبَ.
আনাস ইবনু মালিক রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কখনো সুগন্ধি ফিরিয়ে দিতেন না।
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল, কেউ তাকে সুগন্ধি উপহার দিলে তা ফেরত দিতেন না; বরং তিনি তা গ্রহণ করতেন। কেননা তা বহনে হালকা আর ঘ্রাণও সুগন্ধময়।
হাদিসের শিক্ষা
- কেউ আতর ও সুগন্ধি উপহার দিলে তা গ্রহণ করা মুস্তাহাব; কেননা তা বহন করতে কষ্ট হয় না, এবং তা গ্রহণ করতেও কষ্ট হয় না।
- সুগন্ধি উপহার দিলে তা ফেরত না দিয়ে গ্রহণ করা এবং অন্যান্য উপহার সামগ্রী গ্রহণ করার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ও সুন্দরতম চরিত্র এ হাদীসে ফুটে উঠেছে।
- সুগন্ধি ব্যবহারের ব্যাপারে এ হাদীসে উৎসাহ প্রদান করা হয়েছে।
সাক্ষাত ও অনুমতি প্রার্থনার আদব
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন