হাদিস · 5512

সাদাকা করলে সম্পদ কমে যায় না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আর কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনীত হলে তিনি তার মর্যাদা উঁচুতে তুলে দেন।

عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: «مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ، وَمَا زَادَ اللهُ عَبْدًا بِعَفْوٍ إِلَّا عِزًّا، وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلهِ إِلَّا رَفَعَهُ اللهُ».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“সাদাকা করলে সম্পদ কমে যায় না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আর কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনীত হলে তিনি তার মর্যাদা উঁচুতে তুলে দেন।”

সহিহ সূত্র: মুসলিম · رواه مسلم

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন যে, সাদাকায় কখনো ব্যক্তির সম্পদ কমে না; বরং এর দ্বারা বালা-মুসিবত দূর হয়। আল্লাহ এর মাধ্যমে ব্যক্তিকে অপরিসীম কল্যাণ দান করেন। ফলে তার সবকিছুতে বৃদ্ধিই হয়, কমতি হয় না।

প্রতিশোধ নেয়ার সামর্থ থাকা সত্ত্বেও অথবা ব্যক্তিকে পাকড়াও করার ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি কাউকে ক্ষমা করে আল্লাহ তার শক্তি ও মর্যাদা বৃদ্ধি করে দেন।

আর কাউকে ভয় না পেয়ে অথবা কারো তোষামোদ না করে অথবা কারো থেকে উপকার লাভের প্রত্যাশা না করে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনীত হয়, তিনি তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে দেন।

হাদিসের শিক্ষা

  • ইসলামী শারী‘আহ মান্য করার এবং ভালো কাজের মধ্যেই রয়েছে কল্যাণ ও সফলতা। যদিও কিছু মানুষ তার বিপরিত ধারণা করে থাকে।

নফল সাদকা

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়