হাদিস · 5507

দুটি কালেমা জিহ্বার উপর (উচ্চারণে) খুবই হালকা, মীযানের পাল্লায় অত্যন্ত ভারী, রাহমান (পরম দয়ালু আল্লাহ) এর কাছে খুবই প্রিয়

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ، حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ: سُبْحَانَ اللهِ الْعَظِيمِ، سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“দুটি কালেমা জিহ্বার উপর (উচ্চারণে) খুবই হালকা, মীযানের পাল্লায় অত্যন্ত ভারী, রাহমান (পরম দয়ালু আল্লাহ) এর কাছে খুবই প্রিয়। তা হলো: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ (আমি আল্লাহ তা‘আলার জন্য প্রশংসা সহ তাঁর(সকল ত্রুটি থেকে) পবিত্রতা ঘোষণা করছি, আমি ঘোষণা করছি মহান আল্লাহ(সকল দোষ থেকে) পূত-পবিত্র।”

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম দুটি কালেমা সম্পর্কে বর্ণনা করেছেন যে, মানুষ খুব সহজেই সর্বাবস্থায় জিহ্বা দ্বারা তা উচ্চারণ করতে পারে, আর মীযানে পাল্লায় এ কালিমা দুটি অত্যন্ত ভারী,আমাদের প্রতিপালক রাহমান (পরম দয়ালু আল্লাহ) এ কালিমা দুটি খুব পছন্দ করেন।

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ কালেমা দুটি আল্লাহর বড়ত্ব ও পরিপূর্ণতা এবং আল্লাহ তাবারাকা ওয়াতা‘আলাকে যাবতীয় দোষ-ত্রুটি থেকে মুক্ত ঘোষণার গুণ অন্তর্ভুক্ত করে।

হাদিসের শিক্ষা

  • সর্বোত্তম যিকির হলো যাতে আল্লাহকে সকল দোষ-ত্রুটি থেকে মুক্ত রাখা এবং তাঁর প্রশংসা জ্ঞাপন একত্রিত হয়।
  • বান্দার প্রতি আল্লাহর অপরিসীম রহমতের বর্ণনা। তিনি সামান্য আমলের প্রতিদান অনেক বেশি দিয়ে থাকেন।

সাধারণ যিকিরসমূহ

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়