হাদিস · 5439

যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মহান আল্লাহও তার প্রতি দয়া করেন না।

عن جرير بن عبد الله رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «مَنْ لَا يَرْحَمِ النَّاسَ لَا يَرْحَمْهُ اللهُ عَزَّ وَجَلَّ».

জারীর ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মহান আল্লাহও তার প্রতি দয়া করেন না।”

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মহান আল্লাহও তার প্রতি দয়া করেন না। সুতরাং সৃষ্টির প্রতি বান্দার দয়া আল্লাহ তা‘আলার রহমত লাভের অন্যতম উপায়।

হাদিসের শিক্ষা

  • সমস্ত সৃষ্টিকুলের প্রতি দয়া প্রদর্শন কাম্য; তবে এখানে মানুষের কথা উল্লেখ করা হয়েছে তাদের গুরুত্ব বেশি বুঝানোর জন্যে।
  • আল্লাহ হলেন অতি দয়ালু, তিনি অনুগ্রহশীল বান্দাদেরকে রহম করেন। সুতরাং সমজাতীয় কাজের প্রতিদানও সমজাতীয় হয়ে থাকে।
  • মানুষের প্রতি রহম করা মানে তাদের কাছে কল্যাণ পৌঁছানো, তাদের থেকে ক্ষতি প্রতিহত করা এবং তাদের সাথে সুন্দর আচরণ করা।

প্রশংসিত আচরণসমূহ

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়