হাদিস · 5394

তোমাদের মধ্যে যে জুমু‘আয় উপস্থিত হয় সে যেন গোসল করে”।

عن عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ: «‌مَنْ ‌جَاءَ ‌مِنْكُمُ ‌الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ».

ইবন `উমার রাদ্বিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:

“তোমাদের মধ্যে যে জুমু‘আয় উপস্থিত হয় সে যেন গোসল করে”।

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি জুমআর সালাতের জন্য আসার ইচ্ছে করে তার প্রতি গুরুত্বারোপ করেছেন যে, তার ফরয গোসলের মতই গোসল করা মুস্তাহাব।

হাদিসের শিক্ষা

  • জুমার গোসলের গুরুত্ব এবং এটি জুমার দিন মুমিনের জন্য সুন্নাত। আর এটি সালাতের জন্য যাওয়ার সময় উত্তম।
  • পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সুগন্ধি নিশ্চিত করা একজন মুসলিমের নৈতিকতা এবং শিষ্টাচারের মধ্যে রয়েছে। লোকদের সাথে দেখা করা, তাদের সাথে মজলিসে বসা, বিশেষত জুমুআ ও জমায়েতের সময় এটি নিশ্চিত করা জরুরি।
  • হাদীসের বক্তব্যটি তার জন্য যার ওপর জুমুআ ওয়াজিব। কারণ তিনিই তো জুমুআতে আসবেন।
  • যে ব্যক্তি জুম‘আয় আসে তার জন্য পরিচ্ছন্ন হওয়া ওয়াজিব; তার শরীর থেকে দুর্গন্ধ দূর করার জন্য গোসল করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, যদি সে শুধু অযু করে তাও যথেষ্ট হবে।

গোসলজুমার সালাত

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়