হাদিস · 5371

কিয়ামতের দিন মুমিনের জন্য মীযানের পাল্লায় সদ্ব্যবহারের চেয়ে অধিক ভারি আর কিছু হবে না। আল্লাহ তা’আলা অশ্লীল এবং কটুভাষীকে অবশ্যই ঘৃণা করেন।

عَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا شَيْءٌ أَثْقَلُ فِي مِيزَانِ الْمُؤْمِنِ يَوْمَ القِيَامَةِ مِنْ خُلُقٍ حَسَنٍ، وَإِنَّ اللَّهَ لَيُبْغِضُ الفَاحِشَ البَذِيءَ».

আবূ দারদা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“কিয়ামতের দিন মুমিনের জন্য মীযানের পাল্লায় সদ্ব্যবহারের চেয়ে অধিক ভারি আর কিছু হবে না। আল্লাহ তা’আলা অশ্লীল এবং কটুভাষীকে অবশ্যই ঘৃণা করেন।”

সহিহ সূত্র: আবু দাউদ ও তিরমিযি · رواه أبو داود والترمذي

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন যে, কিয়ামতের দিন মুমিনের কাজ ও কথার মধ্যে মীযানের পাল্লায় অধিকতর ভারি হবে সদ্ব্যবহার। আর তা হলো হাস্যোজ্জল চেহারায় কারো সাথে সাক্ষাত করা, কষ্টদেয়া থেকে বিরত থাকা ও অন্যের ভালো করা। আর আল্লাহ তা’আলা অশ্লীল কথা ও কাজ এবং কটুভাষীকে অবশ্যই ঘৃণা করেন।

হাদিসের শিক্ষা

  • হাদীসটিতে সচ্চরিত্রের মর্যাদা বর্ণিত হয়েছে। কেননা এর কারণে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পায়, তাঁর বান্দারও ভালোবাসা লাভ করতে পারে। এটি কিয়ামতের দিনে মীযানে সবচেয়ে ভারি আমল।

প্রশংসিত আচরণসমূহকথা বলা ও চুপ থাকার আদব

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়