হাদিস · 5364
তোমরা মৃতদেরকে গালি দিও না। কেননা তারা নিশ্চিতভাবে তাদের কৃতকর্মের ফল পেয়ে গেছে।
‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তোমরা মৃতদেরকে গালি দিও না। কেননা তারা নিশ্চিতভাবে তাদের কৃতকর্মের ফল পেয়ে গেছে।”
ব্যাখ্যা
মৃতদেরকে গালি দেওয়া ও তাদের সম্মানহানী করা হারাম হওয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন। আর এ ধরনের কাজ খারাপ চরিত্রের অন্তর্ভুক্ত। কেননা তারা তাদের ইতিপূর্বে প্রেরিত ভালো বা মন্দ কর্মের ফলাফলে পৌঁছে গেছে। তাছাড়া এসব গালমন্দ তাদের কাছে পৌঁছে না; বরং এতে জীবিত মানুষকে কষ্ট দেওয়া হয়।
হাদিসের শিক্ষা
- হাদীসটি মৃত ব্যক্তিদেরকে গালমন্দ করা হারাম হওয়ার দলিল।
- মৃতদেরকে গালি দেওয়া বর্জন করাতে জীবিত লোকদের জন্য রয়েছে কল্যাণ এবং কলহ এবং ঘৃণা থেকে সমাজকে মুক্ত রেখে হেফাযত করা যায়।
- মৃতলোকদেরকে গালি দেওয়া নিষেধ হওয়ার হিকমত হলো, তারা যে আমল করেছে সে কর্মফলে তারা পৌঁছে গেছে, সুতরাং তাদেরকে গালি দিলে কোন লাভ হবে না; বরং মৃত ব্যক্তির জীবিত আত্মীয়কে কষ্ট দেওয়া হবে।
- মানুষের যে কাজে কোন উপকার নেই তা বলা ও করা উচিত নয়।
ফযীলত ও শিষ্ঠাচারমৃত্যু ও এর সাথে সংশ্লিষ্ট বিধানসমূহ
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন