হাদিস · 5335

যে বান্দাকে আল্লাহু জন সাধারণের (জনতার) দায়িত্বশীল করেছেন; অথচ সে মারা যাওয়ার সময় তাদের প্রতারণাকারী, তবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন।

عن مَعقِلِ بن يَسار المُزَنِيّ رضي الله عنه قال: إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «مَا مِنْ عَبْدٍ يَسْتَرْعِيهِ اللهُ رَعِيَّةً، يَمُوتُ يَوْمَ يَمُوتُ وَهُوَ غَاشٌّ لِرَعِيَّتِهِ، إِلَّا حَرَّمَ اللهُ عَلَيْهِ الْجَنَّةَ».

মা’কিল ইবনু ইয়াসার আল-মুযানী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:

“যে বান্দাকে আল্লাহু জন সাধারণের (জনতার) দায়িত্বশীল করেছেন; অথচ সে মারা যাওয়ার সময় তাদের প্রতারণাকারী, তবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন।

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন যে, আল্লাহ তা‘আলা প্রত্যেককে মানুষের প্রতিনিধি ও দায়িত্বশীল করেছেন; হোক তা সাধারণ প্রতিনিধিত্ব যেমন: আমীর হওয়া অথবা বিশেষ প্রতিনিধিত্ব যেমন: পুরুষ তার গৃহে ও নারী তার গৃহে কর্তা। সুতরাং সে যদি তার জনসাধারণের হকে ত্রুটি করে, বা তাদের সাথে প্রতারণা করে, তাদের কল্যাণকামী না হয়ে তাদের দুনিয়াবী ও আখেরাতের হক বিনষ্ট করে, তবে সে কঠোর শাস্তির উপযুক্ত হবে।

হাদিসের শিক্ষা

  • এ শাস্তির হুশিয়ারী শুধু রাষ্ট্র প্রধানের ও তার প্রতিনিধিদের সাথে নির্দিষ্ট নয়; বরং আল্লাহ যাকেই জনগণের দায়িত্বভার দান করেন তারা সকলেই এর অন্তর্ভুক্ত।
  • সুতরাং যারাই মুসলিমদের দায়িত্বভার গ্রহণ করেন তাদের ওয়াজিব হলো, সকলের জন্য কল্যাণ কামনা করা। তাদের উপর অর্পিত আমানত সঠিকভাবে আদায় করার চেষ্টা করা এবং খিয়ানত থেকে সাবধান হওয়া।
  • জনগণের সাধারণ বা বিশেষ, ছোট বা বড় যে কোন ধরনের দায়িত্বভার গ্রহণ করা একটি গুরু দায়িত্ব।

শরয়ী নীতি

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়