হাদিস · 5218

রাতের সব অংশেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (অর্থাৎ বিভিন্ন সময়ে) সালাত বিতর আদায় করতেন। রাতের প্রথমাংশে, মধ্যভাগে ও শেষাংশের সালাতে বিতর আদায় করতেন। রাতের শেষভাগে…

عن عائشة رضي الله عنها قالت: «من كلِّ الليل أَوْتَرَ رسول الله صلى الله عليه وسلم : من أول الليل، وأوسطه، وآخره، وانتهى وِتْرُهُ إلى السَّحَرِ».

আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাতের সকল অংশেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (অর্থাৎ বিভিন্ন সময়ে) সালাত বিতর আদায় করতেন। রাতের প্রথমাংশে, মধ্যভাগে ও শেষাংশের সালাতে বিতর আদায় করতেন। রাতের শেষভাগে সাহরির সময় তার বিতর শেষ হতো।”

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

উম্মুল মু’মিনীন আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বিতরের সালাতের সময় সম্পর্কে সংবাদ দিয়েছেন যে, তিনি রাতের সকল অংশেই (অর্থাৎ ভিন্ন ভিন্ন রাতে ভিন্ন ভিন্ন সময়ে) বিতরের সালাত আদায় করতেন। তিনি বিতরের সালাতের জন্য রাতের কোন অংশ নির্ধারিত করে রাখেন নি। রাতের সব অংশেই তিনি বিতরের সালাত আদায় করতেন। কখনও তিনি রাতের প্রথমাংশে ইশার সালাত আদায়ের পরে যতটুকু সম্ভব নফল পড়ে বিতর সালাত আদায় করতেন। আবার কখনও রাতের প্রথম তৃতীয়াংশ শেষে মধ্যভাগে, আবার কখনও তিনি রাতের দুই তৃতীয়াংশ শেষে রাতের শেষভাগে বিতরের সালাত আদায় করতেন।

রাতের নফল সালাত

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়