হাদিস · 4939

যাকে কোমলতা থেকে বঞ্চিত করা হয়েছে , তাকে সব ধরনের মঙ্গল থেকে বঞ্চিত করা হয়েছে।

عَنْ جَرِيرٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ يُحْرَمِ الرِّفْقَ يُحْرَمِ الْخَيْرَ».

জারির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“যাকে কোমলতা থেকে বঞ্চিত করা হয়েছে , তাকে সব ধরনের মঙ্গল থেকে বঞ্চিত করা হয়েছে।”

সহিহ সূত্র: মুসলিম · رواه مسلم

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন, যে ব্যক্তি দয়া থেকে বঞ্চিত, তাকে তার ধর্মীয় ও পার্থিব বিষয়ে এবং যেসব বিষয়ে সে নিজের স্বার্থে কাজ করে আর যেসব বিষয়ে সে অন্যদের সাথে কাজ করে তাতে সে তৌফিকপ্রাপ্ত হয় না। কাজেই সে সকল কল্যাণ বঞ্চিত।

হাদিসের শিক্ষা

  • নম্রতার ফযীলত বর্ণনা এবং নম্রতার গুণে গুণান্বিত হওয়ার প্রতি উত্সাহ প্রদান আর কঠোরতার প্রতি নিন্দা জ্ঞাপন করা হয়েছে।
  • দয়ার (উদারতার) দ্বারা দুই জগতের মঙ্গল নিশ্চিত হয় এবং তার বিষয়গুলো সম্প্রসারণ হয় আর কঠোরতার ভেতর রয়েছে তার বিপরীত।
  • উদারতা ভাল আচরণ এবং নিরাপত্তার ফল, যখন কঠোরতা গোস্বা এবং অভদ্রতার ফল, তাই নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম দয়ার অতিরিক্ত প্রশংসা করেছেন।
  • সুফিয়ান আল-সাওরী- রাহিমাহুল্লাহ- তাঁর সঙ্গীদের বললেন: তোমরা কি জান দয়া-নমনিয়তা কী? তা হলো প্রত্যেক জিনিসকে তার সঠিক জায়গায় স্থাপন করা: কঠোরতার জায়গায় কঠোরতা আর দয়ার জায়গায় দয়া করা, তরবারির জায়গায় তরবারি আর চাবুকের জায়গায় চাবুক ব্যবহার করা।

প্রশংসিত আচরণসমূহ

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়