হাদিস · 4237
রেশম পরিধানকারীদের আখিরাতে কোনো অংশ নেই
ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে মারফু হিসেবে বর্ণিত, “যরা রেশম পড়বে, তাদের কোনো অংশ নেই।” বুখারীর বর্ণনায় এসেছে, “যার আখিরাতে কোনো অংশ নেই।”
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংবাদ দিচ্ছেন যে, পুরুষদের কেউই রেশম পরিধান করবে না, তবে আখিরাতে যার কোনো অংশ নেই সে ব্যতীত। এতে কঠোর ধমক রয়েছে। কারণ রেশম হচ্ছে নারীদের ও জান্নাতীদের পোশাক।দুনিয়াতে অহংকারী, দাম্ভিক ও বড়ত্ব প্রকাশকারী ব্যতীত কেউ তা পরিধান করেনা। এ জন্যই তা পরিধান করতে নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞাটি খাঁটি রেশমের ক্ষেত্রে। আসলও কৃত্রিমভাবে তৈরি রেশম থেকেও দূরে থাকা বাঞ্ছনীয়। কারণ এতে বিলাসিতা হয়ে যায় এবং নারী ও ফাসিকদের সাথে সাদৃশ্য হয়।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন