হাদিস · 3908

যদি মুমিন জানত যে, আল্লাহর নিকট কী শাস্তি রয়েছে, তাহলে কেউ তার জান্নাতের আশা করত না। আর যদি কাফের জানত যে, আল্লাহর নিকট কী করুণা রয়েছে, তাহলে কেউ তার জান্নাত থেকে নিরাশ হত না।

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «لو يعلمُ المؤمنُ ما عند الله من العقوبة، ما طَمِع بِجَنَّتِهِ أحدٌ، ولو يَعلمُ الكافرُ ما عند الله من الرَّحمة، ما قَنَطَ من جَنَّتِهِ أحدٌ».

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত: “যদি মু’মিন জানত যে, আল্লাহর নিকট কী শাস্তি রয়েছে, তাহলে কেউ তার জান্নাতের আশা করত না। আর যদি কাফের জানত যে, আল্লাহর নিকট কী রহমত রয়েছে, তাহলে কেউ তার জান্নাত থেকে নিরাশ হত না।”

সহিহ সূত্র: মুসলিম · رواه مسلم

ব্যাখ্যা

যে মুমিনের জন্য জান্নাত ওয়াজিব হয়েছে সে যদি সত্যিকারভাবে জানে যে, আল্লাহর নিকট কাফির ও পথভ্রষ্টদের জন্য কী কঠিন শাস্তি ও মহা আযাব রয়েছে, তাহলে কখনো সে জান্নাতে প্রবেশের আকাঙ্ক্ষা করতো না। বরং তার আশা হবে কেবল জাহান্নাম থেকে দূরে থাকা; কারণ, তার শাস্তি ও আযাব এতো কঠিন, কোনো শরীর তার সামর্থ রাখে না। তার বিপরীতে যদি কাফের জানে যে, পরম দয়ালু ও মহিমান্বিত আল্লাহর নিকট কী করুণা ও রহমত রয়েছে, তাহলে সেও তার রহমত থেকে নিরাশ হতো না বরং আল্লাহর রহমতের ব্যাপকতা এবং তিনি যে মহা ক্ষমাশীল তা জেনে জান্নাতে প্রবেশের আশা করতো।

জান্নাত ও জাহান্নামের বর্ণনা

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়