হাদিস · 3755
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এতো পরিশ্রম করতেন যা তিনি অন্য সময় করতেন না।
عَنْ عَائِشَةَ أُمِّ المؤْمِنينَ رَضِيَ اللهُ عَنْهَا: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْتَهِدُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مَا لَا يَجْتَهِدُ فِي غَيْرِهِ.
উম্মুল মু’মিনীন ‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এতো পরিশ্রম করতেন যা তিনি অন্য সময় করতেন না।
ব্যাখ্যা
যখন রমজানের শেষ দশ দিন আসত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত ও আনুগত্যের জন্য কঠোর পরিশ্রম করতেন এবং কল্যাণমূলক বিভিন্ন কাজ, নেক আমল এবং ইবাদত আঞ্জাম দিয়ে অন্যান্য সময়ের চেয়ে চরম পর্যায়ে যেতেন। এটা হল ঐ রাতগুলোর মাহাত্ম্য ও ফযীলত এবং লাইলাতুল কদর অন্বেষণ করার স্বার্থে ছিল।
হাদিসের শিক্ষা
- সাধারণভাবে রমযান মাসে আর বিশেষভাবে তার শেষ দশ দিনে বিভিন্ন প্রকার ইবাদত ও আনুগত্যে উৎসাহ প্রদান করা।
- একুশে রমযানের রাত থেকে শেষ দশক শুরু হয় এবং মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
- ইবাদতের জন্য ফযীলতপূর্ণ সময়গুলোকে লুফে নেওয়া মুস্তাহাব।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন