হাদিস · 3588
মিসওয়াক মুখের পবিত্রতা অর্জনের উপকরণ ও আল্লাহর সন্তোষ লাভের উপায়।
‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“মিসওয়াক মুখের পবিত্রতা অর্জনের উপকরণ ও আল্লাহর সন্তোষ লাভের উপায়।”
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন যে, আরাক গাছ বা অনুরূপ কোন গাছের ডাল দিয়ে দাত মাজন মুখের ময়লা আবর্জনা ও দুর্গন্ধ থেকে মুখকে পবিত্র করে। আর মিসওয়াক করা বান্দার প্রতি আল্লাহর সন্তুষ্টির অন্যতম উপায়; কেননা এতে রয়েছে আল্লাহর আনুগত্য ও তাঁর নির্দেশের মান্যতা। এছাড়াও মিসওয়াকে রয়েছে পরিস্কার পরিচ্ছন্নতা, যা আল্লাহ তা‘আলা পছন্দ করেন।
হাদিসের শিক্ষা
- মিসওয়াকের ফযিলত বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে বেশি বেশি মিসওয়াক করতে উৎসাহিত করেছেন।
- আরাক গাছের কাঠ দ্বারা মিসওয়াক করা উত্তম। ব্রাশ ও পেস্ট এর স্থলাভিষিক্ত হবে।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন