হাদিস · 11303

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কাতারের পিছনে একা সালাত আদায় করতে দেখলেন এবং তিনি তাকে তার সালাত পুনরায় পড়তে নির্দেশ দিলেন।

عَنْ وَابِصَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا صَلَّى وَحْدَهُ خَلْفَ الصَّفِّ، فَأَمَرَهُ أَنْ يُعِيدَ صَلَاتَهُ.

ওয়াবিসাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কাতারের পিছনে একা সালাত আদায় করতে দেখলেন এবং তিনি তাকে তার সালাত পুনরায় পড়তে নির্দেশ দিলেন।

হাসান সূত্র: আবু দাউদ, তিরমিযি, ইবনু মাজাহ ও আহমাদ · رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কাতারের পিছনে একা এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন এবং তিনি তাকে তার সালাত পুনরায় পড়তে আদেশ করলেন; কারণ তার সালাত এই অবস্থায় শুদ্ধ হয়নি।

হাদিসের শিক্ষা

  • জামাতের সালাতে দ্রুত যাওয়া এবং এগিয়ে যাওয়ার প্রতি উৎসাহ প্রদান করা আর কাতারের পিছনে একা সালাত আদায় করবে না, হয়তো তার সালাত বাতিল হওয়ার স্মুখীন হবে।
  • ইবনু হাজার বলেন, যে ব্যক্তি কাতারের পিছনে একাকী সালাত শুরু করল, তারপর রুকু হতে উঠার আগেই কাতারে প্রবেশ করল তার উপর পুনরায় সালাত পড়া ওয়াজিব না, যেমন আবু বাকরার হাদীসে বর্ণিত হয়েছে, অন্যথায় ওয়াবিসার হাদীসের ব্যাপকতার দাবি মোতাবেক পুনরায় পড়া ওয়াজিব হবে।

ইমাম ও মুক্তাদির বিধানাবলী

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়