হাদিস · 11161
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আবু বকর ও উমর-কে বললেন: “নবী ও রাসুলগণ ব্যতীত এরা দু’জনই জান্নাতের পূর্বাপর সকল বুড়োদের সরদার”।
عن أنس رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم لأبي بكر وعمر: «هذان سَيِّدا كُهُول أهل الجنة من الأوَّلِين والآخِرين إلا النبيِّين والمرسلين».
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন:
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আবু বকর ও উমর-কে বললেন: “নবী ও রাসুলগণ ব্যতীত এরা দু’জনই জান্নাতের পূর্বাপর সকল বুড়োদের সরদার”।
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আবু বকর আল-সিদ্দিক এবং ওমর আল-ফারুক রাদিয়াল্লাহু আনহুমা নবীগণের পর সর্বোত্তম এবং নবী ও রাসূলগণ বাদে জান্নাতে প্রবেশকারী সবার চেয়ে উত্তম মানুষ।
হাদিসের শিক্ষা
- নবী ও রাসূলগণের পর আবু বকর হলেন মানুষের ভেতর সর্বোত্তম।
- জান্নাতে কোন বয়স্ক লোক নেই, বরং সেখানে প্রবেশকারী সবাই তেত্রিশ বছর বয়সী যুবক হবেন। উদ্দেশ্য হল দুনিয়াতে বৃদ্ধাবস্থায় মৃত্যু বরণকারীগণ, অথবা এটি হল হাদীসের সময় যারা দুনিয়াতে বৃদ্ধ ছিলেন তাদের হিসাবে।
সাহাবাদের স্তরসমূহসাহাবীগণের ফযীলত
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন