হাদিস · 10927

যখন তুমি সিজদা করো তোমার হাতের তালু মাটিতে রাখো এবং উভয় কনুই উচু করে রাখো”।

عَنِ الْبَرَاءِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا سَجَدْتَ، فَضَعْ كَفَّيْكَ وَارْفَعْ مِرْفَقَيْكَ».

বারা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

“যখন তুমি সিজদা করো তোমার হাতের তালু মাটিতে রাখো এবং উভয় কনুই উচু করে রাখো”।

সহিহ সূত্র: মুসলিম · رواه مسلم

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সিজদার সময় হাতের অবস্থান স্পষ্ট করেছেন। তা হল দুই হাতের তালুকে হাতের আঙ্গুলগুলো মিলিয়ে কিবলার দিকে করে মাটিতে রাখবে, যেখানে দুই কনুই - হাত ও বাহুর জয়েন্ট- মাটির স্পর্শ হতে উপরে থাকবে এবং দুই পাশ থেকে দূরে থাকবে।

হাদিসের শিক্ষা

  • সালাতরত ব্যক্তির জন্য তার হাতের তালু মাটিতে রাখা ওয়াজিব। উল্লেখ্য যে, হাতের তালুগুলো সেজদার সাতটি অঙ্গ হতে দু’টি অঙ্গ।
  • দুই হাতকে মাটি থেকে উপরে থাকা মুস্তাহাব এবং হিংস্র প্রাণীর ন্যায় বিছিয়ে রাখা মাকরুহ।
  • ইবাদতে উদ্যমতা, শক্তি ও আগ্রহ জাহির করা বৈধ।
  • মুসল্লি যখন সাজদার সকল অঙ্গের উপর ভর করেন, তখন প্রত্যেক অঙ্গ তার হক গ্রহণ করতে পারে।

সালাতের পদ্ধতি

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়