হাদিস · 82 হাদিস

প্রশংসিত আচরণসমূহ

  1. যাকে কোমলতা থেকে বঞ্চিত করা হয়েছে , তাকে সব ধরনের মঙ্গল থেকে বঞ্চিত করা হয়েছে।সহিহমুসলিম · مسلم
  2. সাধারণ কোনো ভালো কাজকে তুচ্ছ করে দেখো না। তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাতের মতো (দেখতে সাধারণ কোনো) বিষয়ই হোক না কেনো।সহিহমুসলিম · مسلم
  3. প্রকৃত বীর সে নয়, যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়; বরং সেই প্রকৃত বাহাদুর, যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষমসহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  4. যে ব্যক্তি কোন উত্তম বিষয়ে পথ প্রদর্শন করে, তার জন্য আমলকারীর সমান সাওয়াব রয়েছেসহিহমুসলিম · مسلم
  5. যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে, অথবা সে যেন চুপ থাকে।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  6. যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মহান আল্লাহও তার প্রতি দয়া করেন না।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  7. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন আমল দ্বারা মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন: “আল্লাহর তাকওয়া ও উত্তম চরিত্রের…সহিহতিরমিযি, ইবনু মাজাহ ও আহমাদ · الترمذي وابن ماجه وأحمد
  8. লজ্জা ঈমানের অঙ্গসহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  9. তোমরা সত্যকে ধারণ কর। কেননা সততা নেক কর্মের দিকে পথপ্রদর্শন করে, আর নেককর্ম জান্নাতের পথপ্রদর্শন করেসহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  10. যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানের উপর আঘাতকে প্রতিহত করে আল্লাহ তা‘আলা কিয়ামত দিবসে তার চেহারা থেকে জাহান্নামের আগুন কে প্রতিহত করবেন।সহিহতিরমিযি ও আহমাদ · الترمذي وأحمد
  11. নিশ্চয় আল্লাহ তা‘আলা মুত্তাকী, আত্মনির্ভরশীল ও আত্মগোপনকারী (নিজের গুণ প্রকাশে অনিচ্ছুক) বান্দাকে ভালোবাসেন।সহিহমুসলিম · مسلم
  12. নম্রতা যে জিনিসেই থাকে, তাকে তা সুন্দর বানিয়ে দেয় এবং তা যে জিনিস থেকেই বের করে নেওয়া হয়, তাকে তা অসুন্দর বানিয়ে দেয়।সহিহমুসলিম · مسلم
  13. নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে (দিনের) সাওম পালনকারী ও (রাতের) তাহাজ্জুদ সালাত আদায়কারীর সমান মর্যাদা লাভ করতে পারে।সহিহআবু দাউদ ও আহমাদ · أبو داود وأحمد
  14. তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যে নৈতিকতায় সর্বোত্তম।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  15. তোমরা সহজ করো, কঠিন করো না, লোকদেরকে সুসংবাদ দাও, দূরে ঠেলে দিও না।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  16. পুণ্য হলো উন্নত চরিত্র। আর পাপ হলো যা তোমার অন্তরে দ্বিধা-দ্বন্ধ সৃষ্টি করে এবং লোকে তা জানুক তা তুমি অপছন্দ করো”।সহিহমুসলিম · مسلم
  17. পূর্বেকার নবুওয়াতের বাণীসমূহ থেকে লোকেরা যা লাভ করেছে তন্মধ্যে একটি হচ্ছে: যখন তুমি লজ্জা করবে না তখন যা ইচ্ছা তাই কর।সহিহবুখারি · البخاري
  18. তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করে”।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  19. কিয়ামতের দিন মুমিনের জন্য মীযানের পাল্লায় সদ্ব্যবহারের চেয়ে অধিক ভারি আর কিছু হবে না। আল্লাহ তা’আলা অশ্লীল এবং কটুভাষীকে অবশ্যই ঘৃণা করেন।সহিহআবু দাউদ ও তিরমিযি · أبو داود والترمذي
  20. আমি সে ব্যক্তির জন্য জান্নাতের নিকটবর্তী স্থানে একটি ঘরের যিম্মাদার, যে হকের ওপর প্রতিষ্ঠিত থাকা সত্বেও ঝগড়া পরিহার করে।হাসানআবু দাউদ · أبو داود
  21. আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু বলনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হল যে, ‘কোন্ আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন…হাসানতিরমিযি, ইবনু মাজাহ ও আহমাদ · الترمذي وابن ماجه وأحمد
  22. মুমীন দোষারোপকারী , অভিশাপ-কারী, নির্লজ্জ ও অশ্লীল-ভাষী হয় না।সহিহতিরমিযি · الترمذي
  23. আল্লাহ তাআলাকে সম্মান করার এক প্রকার হচ্ছে: পাকা চুলওয়ালা বয়স্ক মুসলিম, সীমালঙ্ঘন ও অতিরঞ্জন পরিহারকারী কুরআনের বাহক (হাফেয ও আলেম) এবং ন্যায়পরায়ণ বাদশাহর…হাসানআবু দাউদ · أبو داود
  24. মানুষ (দুনিয়াতে) যাকে ভালবাসে (কিয়ামতে) সে তারই সাথী হবে।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি)
  25. আল্লাহ তাআলার নিকট উত্তম সঙ্গী হলো যে তার নিজ সঙ্গীর নিকট উত্তম। আল্লাহ তাআলার দৃষ্টিতে উত্তম প্রতিবেশী হলো যে তার নিজের প্রতিবেশীর নিকট উত্তম।সহিহতিরমিযি, আহমাদ ও দারিমি · الترمذي، وأحمد، والدارمي
  26. সৎকাজ করবে না বলে যে আল্লাহর নামে শক্ত কসম করেছে সে লোকটি কোথায়?সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  27. সম্পদের আধিক্য ধনাঢ্যতা নয়, প্রকৃত ধনাঢ্যতা হল অন্তরের ধনাঢ্যতা।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  28. মুমিন একই গর্তে দু’বার দংশিত হয় না।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  29. আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে চলছিলাম, তখন তার গায়ে মোটা পেড়ে একখানি নাজরানী চাদর ছিল। অতঃপর পথে এক বেদুঈনের সঙ্গে দেখা হল। সে তাঁর চাদর…সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  30. আলাইকাস সালাম’ বলো না। কেননা ‘আলাইকাস সালাম’ হচ্ছে মৃত লোকদের প্রতি সালাম। তুমি বলবে ‘আসসালামু আলাইকা’।সহিহতিরমিযি, আবু দাউদ ও আহমাদ · الترمذي وأبو داود وأحمد

← সব হাদিস ও বিষয়

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ।