সূত্র · 847 হাদিস
বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) متفق عليه
- নিশ্চয় মানুষের রক্তের শিরায় শয়তান চলাচল করে। আমি শংকাবোধ করছিলাম যে, সে তোমাদের মনে কোন খারাপ ধারণা অথবা বললেন অন্য কিছু সৃষ্টি করে দেবে।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
- যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দিনও সিয়াম পালন করে, আল্লাহ্ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে নেন”।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
- লোকেরা যতদিন শীঘ্র ইফতার করবে, ততদিন তারা কল্যাণের উপর থাকবে”।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
- আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে সাহরী খাই এরপর তিনি সালাতের জন্য দাঁড়ান। (বর্ণনাকারী বলেন,) আমি জিজ্ঞেস করলাম, আযান ও সাহরীর মাঝে কতটুকু…সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযানের শেষ দশক ই‘তিকাফ করতেন। তাঁর ওফাত পর্যন্ত এই নিয়মই ছিল। এরপর তাঁর সহধর্মিণীগণও (সে দিনগুলোতে) ই‘তিকাফ করতেন।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
- তোমরা সাহরী খাও, কেননা সাহরীতে বরকত রয়েছে”।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
- তোমরা কেউ রমাযানের একদিন কিংবা দু’দিন আগে হতে সাওম শুরু করবে না। তবে কেউ যদি এ সময় সিয়াম পালনে অভ্যস্ত থাকে তাহলে সে সেদিন সাওম পালন করতে পারবে”।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
- সিয়াম পালনকারী ভুলক্রমে যদি আহার করে বা পান করে, তাহলে সে যেন তার সাওম পূর্ণ করে নেয়। কেননা আল্লাহই তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন”।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
- আমি একদা ঈদে ‘উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম, তখন তিনি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিনে সাওম পালন করতে নিষেধ…সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
- তোমরা রমাযানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান কর”।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
- আমি দেখছি শেষ সাত রাতে তোমাদের স্বপ্নগুলো মিলে গেছে। অতএব, যে ব্যক্তি এর সন্ধান প্রত্যাশী, সে যেন শেষ সাত রাতে তা সন্ধান করে।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
- যখন রমযানের শেষ দশক প্রবেশ করত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নিজে জাগতেন, নিজ পরিজনদেরকেও জাগাতেন, কঠোর পরিশ্রম করতেন এবং লুঙ্গি বেঁধে…সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
- যে সারা বছর সওম পালন করে সে যেন সওম পালন করে না। মাসে তিন দিন করে সওম পালন করা সারা বছর সওম পালনের সমতুল্যসহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
- যখন রমযান আসে তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শিকলে বন্দী করা হয়।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ।