সূত্র · 847 হাদিস

বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) متفق عليه

  1. তোমাদের কেউ যেন এক কাপড়ে সালাত আদায় না করে যে অবস্থায় তার গর্দানের ওপর কোন কিছুই থাকে না”।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  2. পুরুষদের বেলায় তাসবীহ্ (সুবহানাল্লাহ্) বলা, তবে মহিলাদের বেলায় ‘তাসফীক’ (এক হাতের তালু দিয়ে অন্য হাতের তালুতে মারা)।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  3. তোমাদের কেউ যখন কোনো বস্তুর দিকে ফিরে সালাত আদায় করে যা তাকে মানুষকে থেকে আড়াল করে, আর কেউ তার সামনে দিয়ে যেতে চায়, তাহলে সে তাকে বাধা দিবে, সে যদি না মানে…সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি)
  4. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তের রাক‘আত সলাত আদায় করতেন, যার ভিতর আছে বিতির এবং ফজরের দু’ রাক‘আত (সুন্নাত)।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  5. তোমাদের একজনের একাকী সালাতের চেয়ে জামাতের সালাত পঁচিশ গুণ উত্তম। আর রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতারা ফজরের সালাতে একত্রিত হন।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  6. হে লোকেরা! তোমরা তোমাদের ঘরে সলাত আদায় কর। কেননা, ব্যক্তির উত্তম সালাত হচ্ছে তার ঘরের সালাত তবে ফরয সালাত ব্যতীত।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  7. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরচুলা ব্যবহারকারী এবং এ পেশাধারী এবং উল্কি অঙ্কনকারী এবং তা গ্রহণকারী নারীদের অভিশাপ দিয়েছেন।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  8. আল্লাহ আমার উম্মতের হৃদয়ে জাগ্রত বিষয়গুলো ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ না সে তা কার্যে পরিণত করে বা মুখে উচ্চারণ করে”।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  9. প্রতিটি নেশা উদ্রেককারী বস্তু খমর (মদ), প্রতিটি নেশা উদ্রেককারী বস্তু হারাম। যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে, এবং তাতে আসক্ত অবস্থায় তাওবা না করে মারা যাবে, সে…সহিহমুসলিম ও বুখারি
  10. প্রত্যেক মুসলিমের উচিত সাত দিনে এক দিন গোসল করা। এই দিন সে তার মাথা ও শরীর ধৌত করবে”।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  11. যে ব্যক্তি আল্লাহর জন্যে মাসজিদ নির্মাণ করল, আল্লাহ তা‘আলা তার জন্যে জান্নাতে অনুরূপ তৈরি করবেন”।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  12. মাসজিদুল হারাম ব্যতীত আমার এ মসজিদে সালাত আদায় করা অন্য মসজিদে এক হাজার সালাতের চেয়ে উত্তম”।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  13. যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, সে যেন বসার আগে দু’রাকাত সালাত আদায় করে”।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  14. হে লোক সকল! আমি এটা এ জন্য করেছি যে, তোমরা যেন আমার অনুসরণ করতে এবং আমার সালাত শিখে নিতে পার”।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  15. যে সত্তার হাতে আমার প্রাণ তাঁর শপথ! তোমাদের মধ্য হতে আমার সালাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সালাতের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ। দুনিয়া হতে…সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  16. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরয সালাতের পর বলতেনসহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  17. তোমরা তাঁকে তিনবার, পাঁচবার অথবা প্রয়োজন মনে করলে তার চেয়ে অধিকবার বরই পাতাসহ পানি দ্বারা গোসল দাও। শেষবারে কর্পুর (অথবা তিনি বলেন) ‘কিছু কর্পূর’ ব্যবহার করবে।…সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  18. যখন রমাদান আসবে তখন তুমি উমরাহ করবে; কেননা রমাদানে উমরাহ পালন করা হজের সমতুল্য।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  19. যখন আল্লাহ কিয়ামতের দিন প্রথম ও শেষ সকলকে একত্রিত করবেন, তখন প্রতিটি বিশ্বাসঘাতকের জন্য একটি পতাকা উত্তোলন করা হবে এবং বলা হবে: 'এটি অমুকের পুত্র অমুকের…সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  20. সা‘দ ইবনু উবাদা রাদিয়াল্লাহু ‘আনহু রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম -কে তার মায়ের একটি মান্নত সম্পর্কে জিজ্ঞেস করেন, যা পূর্ণ করার আগেই তার মা মারা…সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  21. রাসূলুল্লাহর নিকট মুশরিকদের একজন গুপ্তচর উপস্থিত হলো। তখন তিনি সফরে ছিলেন।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি)
  22. রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাতটি জিনিসের আদেশ করেছেন এবং সাতটি জিনিস হতে বারণ করেছেনসহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  23. যে সকল পানীয় নেশা সৃষ্টি করে, তা হারাম।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  24. মদ হারাম হওয়ার বিধান নাযির হয়েছে। আর তা পাঁচটি জিনিষ থেকে হয়ে থাকে। আঙ্গুর, খেজুর, মধু, গম ও জব থেকে।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  25. একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরের দরজায় বাদী-বিবাদীর তর্কাতর্কি শুনতে পেলেন।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  26. রেওয়াজ অনুযায়ী তুমি তার সম্পদ থেকে গ্রহণ কর যা তোমার ও তোমার সন্তানদের জন্য যথেষ্ট হয়।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  27. আল্লাহর পথে একদিন পাহারা দেওয়া পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তমসহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  28. আব্দুর রহমান ইবন ‘আওফ এবং যুবায়ের ইবন আ‘ওয়াম রাদিয়াল্লাহু ‘আনহুম এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট (গায়ে) উকুনের উপদ্রবের অভিযোগ করেন।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  29. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’টি সাদা-কালো রং এর শিং ওয়ালা ভেড়া কুরবানী করেন। তিনি ভেড়া দু’টির পার্শ্বে তাঁর পা রেখে ’বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে…সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه
  30. আল্লাহর পথে এক সকাল বা এক সন্ধ্যা অতিক্রান্ত করা, সূর্য যার উপর উদয় ও অস্ত যায় তাতে যা রয়েছে তা হতে উত্তম।সহিহবুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি)

← সব হাদিস ও বিষয়

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ।