সূত্র · 155 হাদিস
ইবনু মাজাহ ابن ماجه
- যখন তোমরা কাপড় পরিধান করবে ও ওযূ করবে তখন তোমরা তোমাদের ডান দিক থেকে আরম্ভ করবে।সহিহআবু দাউদ, তিরমিযি, ইবনু মাজাহ ও আহমাদ
- তোমার দীন, তোমার সততা এবং তোমার আমলের পরিণাম আল্লাহকে সঁপে দিলাম।সহিহআবু দাউদ, ইবনু মাজাহ, নাসায়ি ও আহমাদ
- যে ব্যক্তি কোন রোগীকে দেখতে যায় অথবা তার কোন ভাইকে আল্লাহর ওয়াস্তে দেখতে যায়, সে ব্যক্তিকে এক (গায়বী) আহবানকারী আহবান ক’রে বলে, ‘সুখী হও তুমি, সুখকর হোক তোমার…হাসানতিরমিযি, ইবনু মাজাহ ও আহমাদ · الترمذي وابن ماجه وأحمد
- শোনো! যদি এ ব্যক্তি ‘বিসমিল্লাহ’ বলত, তাহলে এ খাবারই তোমাদের সবার জন্য যথেষ্ট হত।সহিহতিরমিযি, ইবনু মাজাহ ও আহমাদ · الترمذي وابن ماجه وأحمد
- তোমরা একত্রে আহার করো এবং খাদ্য গ্রহণের সময় আল্লাহর নাম স্মরণ করো, তাহলে তোমাদের খাদ্যে বরকত দেয়া হবে”।হাসানআবু দাউদ, ইবনু মাজাহ ও আহমাদ · أبو داود وابن ماجه وأحمد
- আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাঁটা অবস্থায় আহার করেছি এবং দাঁড়ানো অবস্থায় পান করেছি।সহিহতিরমিযি, ইবনু মাজাহ ও আহমাদ · الترمذي وابن ماجه وأحمد
- তুমি আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং প্রত্যেক উঁচু স্থানে ‘আল্লাহু আকবার’ তথা আল্লাহর তাকবীর বলো।হাসানতিরমিযি, ইবনু মাজাহ ও আহমাদ · الترمذي وابن ماجه وأحمد
- কোনো মুসলিম যদি অপর কোনো মুসলিম রোগীকে সকাল বেলায় দেখতে যায় তবে সন্ধ্যা পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফিরিশতা দো‘আ করতে থাকেন।সহিহআবু দাউদ, তিরমিযি, ইবনু মাজাহ ও আহমাদ
- যে ইলমের দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা যায়, কোনো লোক যদি দুনিয়াবী স্বার্থ লাভের জন্য তা শিক্ষা করে, তবে সে কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধি পাবে নাসহিহআবু দাউদ, ইবনু মাজাহ ও আহমাদ · أبو داود وابن ماجه وأحمد
- রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাঁড়িয়ে জুতা পরতে নিষেধ করেছেন।সহিহআবু দাউদ, তিরমিযি ও ইবনু মাজাহ · أبو داود والترمذي وابن ماجه
- সাওম পালনকারীগণ তোমাদের কাছে ইফতার করুক, নেককার লোকেরা তোমাদের খানা খাক, আর ফিরিশতাগণ তোমাদের উপর রহমত প্রেরণ করুক।সহিহআবু দাউদ, ইবনু মাজাহ, আহমাদ ও দারিমি
- তোমরা সাদা পোশাক পরো, কারণ এটি তোমাদের পোশাকের মধ্যে সর্বোত্তম এবং তোমাদের মৃতদেরকে এতে কাফন দাও।সহিহআবু দাউদ, তিরমিযি ও ইবনু মাজাহ · أبو داود والترمذي وابن ماجه
- মুসলিমের লুঙ্গি অর্ধ গোছা পর্যন্ত ঝুলানো উচিত। গাঁটের উপর পর্যন্ত ঝুললে ক্ষতি নেই। যে অংশ লুঙ্গি পায়ের গাঁটের নিচে ঝুলবে, তা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর…সহিহআবু দাউদ, ইবনু মাজাহ ও আহমাদ · أبو داود وابن ماجه وأحمد
- দু’জন মুসলিম পরস্পর সাক্ষাৎ করার পর যখন মুসাফাহা করে, তখন তাদের বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়”।সহিহআবু দাউদ, তিরমিযি, ইবনু মাজাহ ও আহমাদ
- যে ব্যক্তি আমাদের কাছ থেকে কিছু শোনে এবং যেমন শুনেছে তেমনভাবে তা পৌঁছে দেয়, আল্লাহ তাকে তরতাজা করুন, কারণ অনেক বাহক শ্রোতার চেয়ে বেশি জ্ঞানী”।সহিহতিরমিযি, ইবনু মাজাহ ও আহমাদ · الترمذي وابن ماجه وأحمد
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ।