সূত্র · 249 হাদিস

আবু দাউদ أبو داود

  1. যখন তোমরা কাপড় পরিধান করবে ও ওযূ করবে তখন তোমরা তোমাদের ডান দিক থেকে আর‎ম্ভ করবে।সহিহআবু দাউদ, তিরমিযি, ইবনু মাজাহ ও আহমাদ
  2. যখন কোন ব্যক্তি তার কোন ভাইকে ভালোবাসে, তখন সে যেন তাকে জানিয়ে দেয় যে, সে তাকে ভালোবাসে।সহিহআবু দাউদ, তিরমিযি, নাসায়ি ও আহমাদ
  3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন, তখন তিনি তাঁর হাত অথবা কাপড় মুখের উপরে রাখতেন এবং তিনি তাঁর আওয়াজকে নিচু অথবা নমনীয় করতেন।সহিহআবু দাউদ, তিরমিযি ও আহমাদ · أبو داود والترمذي وأحمد
  4. তোমাদের কেউ যখন তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে, তখন সে যেন তাকে সালাম দেয়। অতঃপর দু’জনের মাঝে যদি গাছ, দেয়াল বা পাথর আড়াল হয়ে যায় এবং তারপর আবার সাক্ষাৎ হয়…সহিহআবু দাউদ · أبو داود
  5. কিয়ামতের দিন মুমিনের জন্য মীযানের পাল্লায় সদ্ব্যবহারের চেয়ে অধিক ভারি আর কিছু হবে না। আল্লাহ তা’আলা অশ্লীল এবং কটুভাষীকে অবশ্যই ঘৃণা করেন।সহিহআবু দাউদ ও তিরমিযি · أبو داود والترمذي
  6. যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, তার জন্য রয়েছে ধ্বংস, অতঃপর তার জন্য ধ্বংস।হাসানআবু দাউদ, তিরমিযি, আহমাদ ও নাসায়ি
  7. যখন তিন ব্যক্তি সফরে বের হবে, তখন তারা যেন তাদের একজনকে আমীর বানিয়ে নেয়।হাসানআবু দাউদ
  8. বান্দা যখন কাউকে অভিশাপ করে তখন অভিশাপটি আকাশের দিকে অগ্রসর হয়। অতঃপর তার জন্য তার দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। অতঃপর যমীনের দিকে নেমে আসে। তখন তার জন্য দুনিয়ার…সহিহআবু দাউদ · أبو داود
  9. যে ব্যক্তি তার কোনো (মুসলিম) ভাইয়ের সঙ্গে বছরব্যাপী বাক্যালাপ বন্ধ করবে, তা হবে তার রক্তপাত ঘটানোর মতো।সহিহআবু দাউদ ও আহমাদ · أبو داود وأحمد
  10. তোমরা মুনাফিকদের সাইয়েদ বলবে না। কেননা তোমরা যদি তাদের সাইয়্যেদ বলো তবে তোমরা তোমাদের মহান রবকে অসন্তুষ্ট করবে।সহিহআবু দাউদ, নাসায়ি ও আহমাদ
  11. প্রকাশ্যে কুরআন তেলাওয়াতকারী প্রকাশ্যে সদাকাকারীর ন্যায় আর গোপনে কুরআন তেলাওয়াতকারী গোপনে সদাকাকারীর ন্যায়।সহিহআবু দাউদ, তিরমিযি ও নাসায়ি · أبو داود والترمذي والنسائي
  12. তিনি বলেন, “বল, হে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃজনকর্তা, উপস্থিত ও অনুপস্থিত পরিজ্ঞাতা, প্রত্যেক বস্তুর প্রতিপালক ও অধিপতি আল্লাহ! আমি সাক্ষ্য দিচ্ছি যে, তুমি ব্যতীত…সহিহআবু দাউদ, তিরমিযি, নাসায়ি ও আহমাদ
  13. তোমার দীন, তোমার সততা এবং তোমার আমলের পরিণাম আল্লাহকে সঁপে দিলাম।সহিহআবু দাউদ, ইবনু মাজাহ, নাসায়ি ও আহমাদ
  14. যখন তোমাদের কেউ কোন মজলিসে আসে, তখন সে যেন সালাম দেয়। যখন সে দাঁড়াতে চায়, তখন যেন সালাম দেয়। প্রথমটি শেষটির চেয়ে বেশি যোগ্য নয়।হাসানআবু দাউদ, তিরমিযি, নাসায়ি ও আহমাদ
  15. মু’মিন ব্যক্তি ছাড়া আর কারো সাথী হবে না । আর মুত্তাকী ব্যতীত অন্য কেউ যেন তোমার খাবার না খায়।হাসানআবু দাউদ, তিরমিযি ও আহমাদ · أبو داود والترمذي وأحمد
  16. নিশ্চয় আল্লাহর সর্বাধিক নিকটবর্তী মানুষ সেই, যে প্রথমে সালাম দেয়।সহিহআবু দাউদ ও তিরমিযি
  17. তোমরা একত্রে আহার করো এবং খাদ্য গ্রহণের সময় আল্লাহর নাম স্মরণ করো, তাহলে তোমাদের খাদ্যে বরকত দেয়া হবে”।হাসানআবু দাউদ, ইবনু মাজাহ ও আহমাদ · أبو داود وابن ماجه وأحمد
  18. যে ব্যক্তি মানুষকে পান করায় সে সবার শেষে পান করবে।সহিহমুসলিম, আবু দাউদ ও আহমাদ
  19. যখন তারা অতিক্রম করে তখন জামা‘আতের পক্ষ থেকে তাদের একজনের সালাম অন্যদের পক্ষ থেকে যথেষ্ট হবে এবং জামা‘আতের পক্ষ থেকে একজনের উত্তর দেওয়া অন্যদের পক্ষ থেকে…হাসানআবু দাউদ · أبو داود
  20. একা (সফরকারী) আরোহী একটি শয়তান এবং দু’জন আরোহী দু’টি শয়তান। আর তিনজন আরোহী একটি কাফেলা।হাসানআবু দাউদ, তিরমিযি, আহমাদ ও মালিক · أبو داود والترمذي وأحمد ومالك
  21. তোমরা রাতে সফর কর। কেননা রাতে যমীনকে গুটিয়ে দেওয়া হয়।সহিহআবু দাউদ · أبو داود
  22. রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সফরে পিছনে চলতেন। তিনি দুর্বলকে চলতে সাহায্য করতেন, তাকে পিছনে বসিয়ে নিতেন এবং তার জন্য দো‘আ করতেন।সহিহআবু দাউদ · أبو داود
  23. হে মুহাজির ও আনসারের দল! তোমাদের ভাইদের মধ্যে এমন কিছু লোক রয়েছে, যাদের কোনো মাল নেই, স্বগোত্রীয় লোকও নেই। সুতরাং তোমাদের প্রত্যেকে যেন দুই অথবা তিনজনকে সঙ্গে…সহিহআবু দাউদ · أبو داود
  24. আমরা উপরে উঠলে বলতাম, আল্লাহু আকবর। আর নিচে নামলে বলতাম সুবহানাল্লাহ।সহিহবুখারি ও আবু দাউদ
  25. কোনো মুসলিম যদি অপর কোনো মুসলিম রোগীকে সকাল বেলায় দেখতে যায় তবে সন্ধ্যা পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফিরিশতা দো‘আ করতে থাকেন।সহিহআবু দাউদ, তিরমিযি, ইবনু মাজাহ ও আহমাদ
  26. যে ইলমের দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা যায়, কোনো লোক যদি দুনিয়াবী স্বার্থ লাভের জন্য তা শিক্ষা করে, তবে সে কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধি পাবে নাসহিহআবু দাউদ, ইবনু মাজাহ ও আহমাদ · أبو داود وابن ماجه وأحمد
  27. তোমরা আল্লাহর অভিশাপ, আল্লাহর গযব বা জাহান্নাম দ্বারা অভিশাপ দিও না।হাসানতিরমিযি, আবু দাউদ ও আহমাদ · الترمذي وأبو داود وأحمد
  28. রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাঁড়িয়ে জুতা পরতে নিষেধ করেছেন।সহিহআবু দাউদ, তিরমিযি ও ইবনু মাজাহ · أبو داود والترمذي وابن ماجه
  29. সাওম পালনকারীগণ তোমাদের কাছে ইফতার করুক, নেককার লোকেরা তোমাদের খানা খাক, আর ফিরিশতাগণ তোমাদের উপর রহমত প্রেরণ করুক।সহিহআবু দাউদ, ইবনু মাজাহ, আহমাদ ও দারিমি
  30. জেনে রাখো! তোমাদের প্রত্যেকেই স্বীয় রব্বের সাথে চুপিসারে আলাপে রত আছো। কাজেই তোমরা পরস্পরকে কষ্ট দিও নাসহিহআবু দাউদ · أبو داود

← সব হাদিস ও বিষয়

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ।