হাদিস · 8959

মূর্তি ও তোমাদের বাপ-দাদার নামে কসম কর না”।

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحْلِفُوا بِالطَّوَاغِي، وَلَا بِآبَائِكُمْ».

আব্দুর রহমান ইবন সামুরাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“মূর্তি ও তোমাদের বাপ-দাদার নামে কসম কর না”।

সহিহ সূত্র: মুসলিম · رواه مسلم

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ”তাওয়াগী”র নামে শপথ করা থেকে নিষেধ করেছেন, ”তাওয়াগী” হলো ”তাগিয়্যাহ” শব্দের বহুবচন। এগুলো সেসব মূর্তি মুশরিকরা আল্লাহ ছাড়া যার ইবাদত করতো। এগুলো তাদের সীমালঙ্ঘন ও কুফরির কারণ ছিল। তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বাপ-দাদার নামে শপথ করা থেকে নিষেধ করেছেন। কারণ, প্রাক-ইসলামী যুগে গর্ব ও শ্রদ্ধার বশবর্তী হয়ে বাপ-দাদার নামে শপথ করা আরবদের রীতি ছিল।

হাদিসের শিক্ষা

  • আল্লাহ ও তাঁর নাম ও গুণাবলী ছাড়া শপথ করা জায়েয নয়।
  • ”তাওয়াগীত”, বাপ-দাদা, নেতা, মূর্তি এবং এগুলোর মত অন্যান্য বাতিল জিনিসের নামে শপথ করা হারাম।
  • আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে শপথ করা ছোট শিরক এবং কখনো এটি বড় শিরক হতে পারে, যদি সে তার অন্তরে যার শপথ করছে তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে এবং তাকে সেভাবে শ্রদ্ধা করে যেমন সে আল্লাহর প্রতি শ্রদ্ধা পোষণ করে বা তার জন্য ইবাদতের কোন হক রয়েছে বলে বিশ্বাস করে।

তাওহীদুল উলুহিয়্যাহ

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়