হাদিস · 8914
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’কাযা’ আংশিক চুল কর্তন করা থেকে নিষেধ করেছেন।(১)
عن ابن عمر رضي الله عنهما: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْقَزَعِ.
ইবনু উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’কাযা’ আংশিক চুল কর্তন করা থেকে নিষেধ করেছেন।(১)
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কিছু অংশের চুল মুন্ডনো এবং কিছু অংশ রেখে দেওয়াকে নিষেধ করেছেন।
এখানে নিষেধাজ্ঞা ছোট, বড় সকল পুরুষের জন্যে ব্যাপক-প্রযোজ্য। তবে নারীর ক্ষেত্রে মাথার চুল মুন্ডানো বৈধ নয়।
হাদিসের শিক্ষা
- ইসলামী শরী‘আহ মানুষের বাহ্যিক সৌন্দর্যের প্রতি গুরুত্বারোপ করেছে।
নবজাতক সংশ্লিষ্ট বিধানাবলীনিন্দনীয় আচরণসমূহ
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন