হাদিস · 8911

তোমরা পাকা চুল-দাঁড়ি উপড়ে ফেলো না। কেননা এগুলো মুসলিমের জন্য কিয়ামতের দিন উজ্জ্বল নূর হবে।

عن عمرو بن شعيب، عن أبيه، عن جده رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «لا تَنْتِفُوا الشَّيْبَ؛ فإنه نُور المسلم يوم القيامة».

‘আমর ইবন শু‘আইব রহ. তার পিতা থেকে, তিনি তার পিতা (‘আমরের পিতামহ) থেকে মারফু‘ হিসেবে বর্ণনা করেন, “তোমরা পাকা চুল-দাঁড়ি উপড়ে ফেলো না। কেননা এগুলো মুসলিমের জন্য কিয়ামতের দিন উজ্জ্বল নূর হবে।”

সহিহ সূত্র: আবু দাউদ, তিরমিযি, আহমাদ, ইবনু মাজাহ ও নাসায়ি · رواه أبو داود والترمذي وأحمد وابن ماجه والنسائي

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম পাকা চুল উপড়ে ফেলতে নিষেধ করেছেন। হোক তা মাথার চুল অথবা দাঁড়ি অথবা শরীরের অন্য অংশের চুল। কেননা এ বার্ধক্য তার জন্য কিয়ামতের দিন নূর হবে। ইমাম সুয়ূতী কর্তৃক সুনান ইবন মাজাহর ব্যাখ্যা গ্রন্থ। (পৃ. ২৬৪); নাইলুল আওতার (১/১৫১)

পোশাক ও সাজ-সজ্জা

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়