হাদিস · 8387

রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক সা‘ (৩লিটার)থেকে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন এবং এক মুদ (750মিলিলিটার)পানি দিয়ে ওযু করতেন।

عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْسِلُ، أَوْ كَانَ يَغْتَسِلُ، بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ، وَيَتَوَضَّأُ بِالْمُدِّ.

আনাস রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক সা‘ (৩লিটার)থেকে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন এবং এক মুদ (750মিলিলিটার)পানি দিয়ে ওযু করতেন।

সহিহ সূত্র: বুখারি ও মুসলিম (মুত্তাফাকুন আলাইহি) · متفق عليه

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাকের কারণে এক সা’ থেকে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন এবং তিনি এক মুদ দিয়ে ওযু করতেন। ‘সা’ হল চার ‘মুদ’ এবং এক মুদ হলো: স্বাভাবিক গঠনের একজন ব্যক্তির দুই হাতের অঞ্জলি ভর্তি সমপরিমাণ পানি।

হাদিসের শিক্ষা

  • ওযু ও গোসলের পানিতে সাশ্রয়ী হওয়া এবং পানি পাওয়া সহজ হলেও অপচয় না করা।
  • প্রয়োজন মোতাবেক অযু ও গোসলের পানিতে মিতব্যয়িতা মুস্তাহাব এবং এটিই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা।
  • ওযু ও গোসলে সুন্নত ও আদব মেনে এমনভাবে সম্পন্ন করা, যাতে কোনো বাড়াবাড়ি বা কমতি না হয়, এবং সময় ও পানির কম ও বেশী হওয়া ইত্যাদির দিকেও লক্ষ্য রাখতে হবে।
  • "জানাবাহ" বলতে তাকেই বোঝায় যে বীর্যপাত ঘটায় বা সহবাস করে। একে জানাবাহ বলা হয় কারণ জানাবাহর কারণে ব্যক্তি সালাত ও অন্যান্য ইবাদত এড়িয়ে চলে যতক্ষণ না সে তার থেকে পবিত্র হয়।
  • সা': একটি পরিচিত পরিমাপ এবং এর দ্বারা নববী সা' বোঝানো হয়েছে এবং এর ওজন হল (480) মিসকাল ভাল গম এবং লিটারে এক সা (৩লিটার) সমপরিমাণ।
  • মুদ: শরয়ী পরিমাপের একক; তা হলো একজন মধ্যম গঠনের ব্যক্তির দুই হাতের তালুতে ভরাট করা পানি; যখন দুই তালু প্রসারিত করে পানিতে পূর্ণ করা হয়। মুদ হলো ফকীহদের ঐক্যমতে এক সা'র এক চতুর্থাংশ এবং এর পরিমাণ (750) মিলিলিটার।

অযুর সুন্নত ও আদব

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Deutsch · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়