হাদিস · 8268
(শামের) সাইহান ও জাইহান, (ইরাকের) ফুরাত এবং (মিসরের) নীল প্রত্যেকটি নদীই জান্নাতের নদী।
উক্ত বর্ণনাকারী থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “(শামের) সাইহান ও জাইহান, (ইরাকের) ফুরাত এবং (মিসরের) নীল প্রত্যেক নদীই জান্নাতের নদ-নদীসমূহের অন্যতম।”
ব্যাখ্যা
পৃথিবীতে বিদ্যমান সাইহান, জাইহান, ফুরাত ও নীল নদীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম জান্নাতের নদী বলে আখ্যায়িত করেছেন। ফলে কোনো কোনো আহলে ইলম বলেন, বাস্তবেই এগুলো জান্নাতের নদী; কিন্তু এগুলো যেহেতু দুনিয়াতে অবতরণ করলো তখন এগুলোর ওপর দুনিয়ার নদীসমূহের বৈশিষ্ট্য প্রাধান্য পেল। ফলে এগুলো দুনিয়ার নদী হয়ে গেছে।
আখেরাতের জীবনজান্নাত ও জাহান্নামের বর্ণনা
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন