হাদিস · 6985

তোমরা আল্লাহর অভিশাপ, আল্লাহর গযব বা জাহান্নাম দ্বারা অভিশাপ দিও না।

عن سمرة بن جندب رضي الله عنه مرفوعاً: «لا تَلاعَنُوا بلعنة الله، ولا بغضبه، ولا بالنار»

সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে মারফূ হিসেবে বর্ণিত, “তোমরা আল্লাহর অভিশাপ, আল্লাহর গযব বা জাহান্নাম দ্বারা অভিশাপ দিও না।”

হাসান সূত্র: তিরমিযি, আবু দাউদ ও আহমাদ · رواه الترمذي وأبو داود وأحمد

ব্যাখ্যা

হাদীসটি মুমিনদেরকে পরস্পর বিভিন্ন প্রকার দুআ দ্বারা বদ-দুঅা করতে নিষেধ করেছে। আর তা হচ্ছে, আল্লাহর অভিশাপ, আল্লাহর গযব। কারণ আল্লাহর কাছে এ সব দুআ অনেক গুরুতর বিষয়। দলীলুল ফালিহীন (৮/৫৭)

কথা বলা ও চুপ থাকার আদব

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Français · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়