হাদিস · 66179
তোমরা পরস্পর পরস্পরকে হাদীয়া দাও, তাতে তোমাদের পারস্পরিক মহব্বত সৃষ্টি হবে”।
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «تَهَادَوا تَحَابُّوا».
আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন:
“তোমরা পরস্পর পরস্পরকে হাদীয়া দাও, তাতে তোমাদের পারস্পরিক মহব্বত সৃষ্টি হবে”।
ব্যাখ্যা
“নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম উৎসাহিত করেছেন যেন একজন মুসলিম তার মুসলিম ভাইয়ের সঙ্গে উপহার আদান-প্রদান করে, আর উপহার হলো পরস্পরের ভালোবাসা সৃষ্টি এবং হৃদয়কে একত্রিত করার একটি মাধ্যম।”
হাদিসের শিক্ষা
- উপহার প্রদান করা মুস্তাহাব। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করার নির্দেশ দিয়েছেন।
- উপহার দেয়া হলো ভালোবাসা সৃষ্টির একটি উপায় ।
- মানুষের উচিত হলো তাই করা যা করলে তার ও মানুষের সঙ্গে পারস্পরিক ভালোবাসা অর্জন হয়; হোক তা উপহার দেওয়ার মাধ্যমে অথবা নম্রতা প্রদর্শনের মাধ্যমে অথবা সুন্দর কথা বলার মাধ্যমে কিংবা হাসিমুখে সাক্ষাৎ করার মাধ্যমে—যতটুকু তার সাধ্য হয়।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Türkçe · Bahasa Indonesia · اردو
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন