হাদিস · 6614

তোমরা জমি-জায়গা, বাড়ি-বাগান ও শিল্প-ব্যবসায়ে বিভোর হয়ে পড়ো না। তাহলে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে”।

عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضيَ اللهُ عنهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَتَّخِذُوا الضَّيْعَةَ فَتَرْغَبُوا فِي الدُّنْيَا».

আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“তোমরা জমি-জায়গা, বাড়ি-বাগান ও শিল্প-ব্যবসায়ে বিভোর হয়ে পড়ো না। তাহলে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে”।

হাসান সূত্র: তিরমিযি ও আহমাদ · رواه الترمذي وأحمد

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম অতিমাত্রায় খামার, বাগান এবং কৃষি নিষিদ্ধ করেছেন। কারণ এটি দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষা এবং আখেরাত বিমুখ হওয়ার অন্যতম কারণ।

হাদিসের শিক্ষা

  • এই পৃথিবীর প্রতি লোভের নিষেধাজ্ঞা যা আখেরাত থেকে দূরে সরিয়ে দেয়।
  • হাদীসটি জীবিকা নির্বাহকারী জিনিস গ্রহণ করতে নিষেধ করে না, বরং এটি এই পৃথিবীতে ডুবে থাকা এবং পরকাল ভুলে যাওয়াকে নিষেধ করে।
  • আস-সিন্দি বলেন: এর অর্থ হল: কৃষিকাজে লিপ্ত হওয়াতে বাড়াবাড়ি করো না, অন্যথায় তুমি এ কারণে আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হবে।

ফযীলত ও শিষ্ঠাচারদুনিয়ার প্রতি মোহের নিন্দা

এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Türkçe · Bahasa Indonesia · اردو · فارسی

মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন

সম্পর্কিত হাদিস

← সব হাদিস ও বিষয়