হাদিস · 65906
যে ব্যক্তি বলে: আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দীন হিসেবে ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে।
আবূ সা‘ঈদ খুদরী রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“যে ব্যক্তি বলে: আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দীন হিসেবে ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে।”
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি বলবে, 'আমি আল্লাহকে রব (প্রতিপালক), ইলাহ (উপাস্য), মুরাব্বি (লালনকর্তা), মালিক (মালিক), সাইয়িদ (প্রভু) ও মুসাল্লিহ (সংশোধক) হিসেবে পেয়ে সন্তুষ্ট হলাম এবং ইসলামকে (এর সমস্ত বিধান, আদেশ ও নিষেধ সহ) দীন (জীবনব্যবস্থা) হিসেবে পেয়ে সন্তুষ্ট হলাম এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে রাসূল ও নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হলাম,তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
হাদিসের শিক্ষা
- এই দোয়াটি পড়ার প্রতি উৎসাহিত করা এবং এর মাধ্যমে প্রাপ্ত সাওয়াব বর্ণনা করা।
- আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হওয়ার অর্থ হলো, বান্দা তাকে ছাড়া অন্য কারো ইবাদত (উপাসনা) করবে না।
- মুহাম্মদ (সঃ) কে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হওয়া মানে হল, তাঁর আনুগত্য করা এবং তাঁর সুন্নাহ অনুসরণ করা।
- ইসলামকে ধর্ম হিসেবে সন্তুষ্ট হওয়া মানে হল, আল্লাহ যে সকল বিধান তাঁর বান্দাদের জন্য নির্বাচিত করেছেন, তা নিয়ে সন্তুষ্ট হওয়া।
- অন্যান্য বর্ণনা অনুযায়ী, আযান শোনার পর শাহাদাতাইন পাঠ করার সময় এই দোয়া পড়া মুস্তাহাব।
- আরেকটি হাদীসে সকাল ও সন্ধ্যায় এই দোয়া পড়ার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Türkçe · Bahasa Indonesia · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন