হাদিস · 65815
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবারবর্গ একদিনে দু’বেলা খানা খাননি যার একবেলা খুর্মা ছিল না।
عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنينَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: مَا أَكَلَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْلَتَيْنِ فِي يَوْمٍ إِلَّا إِحْدَاهُمَا تَمْرٌ.
উম্মুল মু’মিনীন ‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন:
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবারবর্গ একদিনে দু’বেলা খানা খাননি যার একবেলা খুর্মা ছিল না।
ব্যাখ্যা
মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পরিবার একদিনে দুটি খাবার খাননি যার মধ্যে একটি খাবার খেজুর ছিল না।
হাদিসের শিক্ষা
- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর পরিবারের বিনম্রতা এমন ছিল যে, কখনো তারা একদিনে একটির বেশী খাবার খেতে পেতেন না।
- খেজুর তাদের জন্য অন্যান্য খাবারের তুলনায় সহজ ছিল।
- দুনিয়া ত্যাগ এবং কম সামগ্রীতে যথেষ্ট করার ফযীলত, যা নবী-রাসূলদের চরিত্রের অংশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত।
- একদিনে দু’বার খাবার খাওয়া একটি বৈধ ও অনুমোদিত কাজ এবং এটি আরবদের পরিচিত অভ্যাস ছিল। তারা দিনে দুটি খাবার খেত, একটি মধ্যাহ্নভোজন এবং একটি রাতের খাবার।
দুনিয়াবিমুখ হওয়া ও সাবধানতা অবলম্বননববী আদর্শ
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Türkçe · Bahasa Indonesia · اردو
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন