হাদিস · 65448
(আজ রাতে) আমার ওপর কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে, তার মতো আর কোনো আয়াতই দেখা যায়নি। তা হলো: সূরাহ ফালাক্ব এবং সূরাহ নাস।
‘উকবা ইবনু ‘আমির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“(আজ রাতে) আমার ওপর কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে, তার মতো আর কোনো আয়াতই দেখা যায়নি। তা হলো: সূরাহ ফালাক্ব এবং সূরাহ নাস।”
ব্যাখ্যা
উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন: আল্লাহ আজ রাতে আমার উপর এমন আয়াত নাযিল করেছেন, যা এর আগে কখনো দেখা যায়নি - অর্থাৎ আশ্রয় প্রার্থনার ক্ষেত্রে - তা হলো দুটি মুআওয়াযাত: সূরা «قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ» এবং সূরা «قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ»।
হাদিসের শিক্ষা
- এই দুটি সূরার মহান ফযীলতের কথা বর্ণনা করা হয়েছে।
- এই দুটি সূরার মাধ্যমে সকল মন্দ থেকে আশ্রয় প্রার্থনা করতে উত্সাহিত করা।
এই হাদিস অন্যান্য ভাষায়: Bosanski · English · العربية · Türkçe · Bahasa Indonesia · فارسی
মূল পাঠ, অনুবাদ, ব্যাখ্যা ও মান: HadeethEnc.com – অনূদিত নববী হাদিস বিশ্বকোষ। সূত্রে দেখুন